× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বিএনপি মনোনীত প্রার্থী দিপু ভুঁইয়ার পক্ষে ঐক্যবদ্ধ হলেন ইউপি ও পৌরসভার সদস্যরা

‎রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিবেদক

প্রকাশ : ০৮ জানুয়ারি ২০২৬ ১৯:৪৭ পিএম

আপডেট : ০৮ জানুয়ারি ২০২৬ ১৯:৫০ পিএম

বিএনপি মনোনীত প্রার্থী দিপু ভুঁইয়ার পক্ষে ঐক্যবদ্ধ হলেন ইউপি ও পৌরসভার সদস্যরা

‎আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপির মনোনীত প্রার্থী ও বিএনপি'র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য  মোস্তাফিজুর রহমান ভুঁইয়া দিপু’র পক্ষে কাজ করার লক্ষ্যে ঐক্যবদ্ধ হওয়ার ঘোষণা দিয়েছেন রূপগঞ্জের ভোলাবো, দাউদপুর, রূপগঞ্জ, কায়েতপাড়া ইউনিয়ন পরিষদ ও কাঞ্চন কাঞ্চন পৌরসভার সদস্যরা।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) বিকেলে উপজেলার রূপগঞ্জ ইউনিয়নের গুতিয়াবো এলাকার শি-সেল রেস্টুরেন্ট এবং পার্ক সেন্টারে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় ঐক্যবদ্ধ হওয়ার ঘোষণা দেন সদস্যরা । 

ভোলাবো, দাউদপুর, রূপগঞ্জ, কায়েতপাড়া ইউনিয়ন পরিষদ ও কাঞ্চন কাঞ্চন পৌরসভার নির্বাচিত সকল সদস্য উপস্থিত থেকে আসন্ন নির্বাচনে মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপুর পক্ষে দলমত নির্বিশেষে মাঠে কাজ করার অঙ্গীকার করেন।

‎‎মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, কায়েতপাড়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন, ১ নং ওয়ার্ড সদস্য জসিম উদ্দিন, দাউদপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুর রাজ্জাক শিকদার, ভোলাবো ইউনিয়ন পরিষদের সদস্য প্যানেল চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান বাচ্চু, ইমরান হোসেন রিপন, কাঞ্চন পৌরসভার সদস্য মফিকুল ইসলাম খানসহ ইউনিয়ন পরিষদ ও পৌরসভার সদস্যরা।

এসময় বক্তারা বলেন, গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠায় দিপু ভুঁইয়ার নেতৃত্বে সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করবেন। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা