× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

জেলা প্রশাসনের মতবিনিময় সভা অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে ‎

চরফ্যাশন (ভোলা) প্রতিবেদক

প্রকাশ : ০৮ জানুয়ারি ২০২৬ ১৫:১০ পিএম

আপডেট : ০৮ জানুয়ারি ২০২৬ ১৫:১৬ পিএম

জেলা প্রশাসনের মতবিনিময় সভা অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে  ‎

ভোলার চরফ্যাশন উপজেলায় বিভিন্ন শ্রেণিপেশার মানুষের সঙ্গে জেলা প্রশাসাকের মতবিনিময় এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ উপলক্ষে গণভোট প্রচার সংক্রান্ত এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) বেলা ১১টায় উপজেলা পরিষদ সভাকক্ষে পৃথক পৃথকভাবে এ দুইটি সভা অনুষ্ঠিত হয়। সভায় চরফ্যাশন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লোকমান হোসেনের সভাপতিত্বে এবং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এমাদুল হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার ডা. শামীম রহমান।

এ সময় চরফ্যাশনের চারটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি), নৌবাহিনীর কমান্ডারসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতা, সাংবাদিক, শিক্ষক, ব্যবসায়ী, কৃষক, শ্রমজীবী মানুষ উপস্থিত ছিলেন।

‎‎সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার ডা. শামীম রহমান বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ সামনে রেখে গণভোট ও ভোটাধিকার বিষয়ে জনসচেতনতা বৃদ্ধি অত্যন্ত গুরুত্বপূর্ণ। একটি অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করতে জনগণের সক্রিয় অংশগ্রহণ অপরিহার্য। 

তিনি আরও বলেন, নির্বাচনকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে প্রশাসন সর্বাত্মকভাবে কাজ করছে। এ ক্ষেত্রে তিনি সকলের সহযোগিতা আহ্বান করেন।

 

 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা