× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

এলপিজির বাজারে অস্থিরতা, প্রশাসনের অভিযান

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৭ জানুয়ারি ২০২৬ ১৯:৩১ পিএম

আপডেট : ০৭ জানুয়ারি ২০২৬ ১৯:৩৫ পিএম

এলপিজির বাজারে অস্থিরতা, প্রশাসনের অভিযান

দেশের বিভিন্ন এলাকায় সরকার নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত দামে এলপি গ্যাস বিক্রির অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের অভিযান ও জরিমানার ঘটনা ঘটেছে। কক্সবাজারের চকরিয়া, ঢাকার কেরানীগঞ্জ এবং মানিকগঞ্জের সিংগাইর এলাকায় কৃত্রিম সংকট সৃষ্টি করে অতিরিক্ত দামে গ্যাস বিক্রির অভিযোগে সাধারণ ভোক্তাদের মধ্যে চরম ক্ষোভ বিরাজ করছে। প্রতিবেদকদের পাঠানো খবরÑ

চকরিয়া (কক্সবাজার) : চকরিয়া উপজেলায় হঠাৎ করেই বাজার থেকে এলপি গ্যাস সিলিন্ডার উধাও হয়ে যাওয়ায় বিপাকে পড়েছেন সাধারণ মানুষ। কোথাও সীমিত আকারে পাওয়া গেলেও সরকার নির্ধারিত দামের চেয়ে অনেক বেশি দামে তা বিক্রি করা হচ্ছে বলে অভিযোগ ওঠে। 

মঙ্গলবার (৬ জানুয়ারি) বিকালে চকরিয়া উপজেলার বিভিন্ন এলাকায় উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) রুপায়ন দেবের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। অভিযানে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে এলপি গ্যাস বিক্রির দায়ে সাইফুল ইসলাম ও মোহাম্মদ সাইফুল নামের দুই ব্যবসায়ীকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে মোট ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।

কেরানীগঞ্জ (ঢাকা) : ঢাকার কেরানীগঞ্জে সরকার নির্ধারিত মূল্যের তুলনায় ৫০০ থেকে ৭০০ টাকা বেশি দামে বোতলজাত এলপি গ্যাস বিক্রির অভিযোগ উঠেছে খুচরা ব্যবসায়ীদের বিরুদ্ধে। ভুক্তভোগী ক্রেতারা জানান, সরকার নির্ধারিত তালিকা অনুযায়ী ১২ কেজি এলপি গ্যাসের দাম ১ হাজার ৩০৬ টাকা হলেও বিভিন্ন দোকানে তা ১ হাজার ৮০০ থেকে ২ হাজার টাকায় বিক্রি করা হচ্ছে।

চুনকুটিয়া এলাকার বাসিন্দা রাব্বি বলেন, সরকার দাম নির্ধারণ করলেও বাস্তবে তার কোনো প্রতিফলন নেই। দোকানে গেলে বলা হয়; নিতে হলে এই দামেই নিতে হবে।

সিংগাইর (মানিকগঞ্জ) : মানিকগঞ্জের সিংগাইরে গ্যাস সিলিন্ডার অতিরিক্ত দামে বিক্রির অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে এক ডিলার পয়েন্ট ও এক ক্ষুদ্র ব্যবসায়ীকে মোট ৫৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার বিকালে সিংগাইর পৌর শহরের বিভিন্ন এলাকায় উপজেলা প্রশাসনের উদ্যোগে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. হাবেল উদ্দিন। নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে গ্যাস বিক্রির দায়ে মোহাম্মদ সেলিমের মালিকানাধীন মেসার্স মিলেনিয়াম ট্রেডার্সকে ৫০ হাজার টাকা এবং ক্ষুদ্র ব্যবসায়ী সাইদুর রহমানকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। একই দিনে বলধারা ইউনিয়নে অবৈধভাবে কৃষিজমির মাটি কাটার দায়ে এক ব্যক্তিকে ১ লাখ টাকা জরিমানা করা হয়।

এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. হাবেল উদ্দিন বলেন, সাধারণ ভোক্তাদের স্বার্থ রক্ষা ও বাজারে স্থিতিশীলতা বজায় রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা