× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

একশ কোটি টাকার সরকারি জমি উদ্ধার

পুঠিয়া (রাজশাহী) প্রতিবেদক

প্রকাশ : ০৭ জানুয়ারি ২০২৬ ১৯:২৬ পিএম

আপডেট : ০৭ জানুয়ারি ২০২৬ ১৯:৩৮ পিএম

একশ কোটি টাকার সরকারি জমি উদ্ধার

রাজশাহীর পুঠিয়া উপজেলার বানেশ্বর বাজারে অবৈধভাবে দখল করে রাখা প্রায় ১০০ কোটি টাকা সমমূল্যের সরকারি জমি দখলদারদের হাত থেকে উদ্ধার করা হয়েছে।

বুধবার (৭ জানুয়ারি) সকাল ১০টার দিকে পুঠিয়া থানা পুলিশ, হাইওয়ে পুলিশ ও পুঠিয়া সহকারী কমিশনার (ভূমি) এসিল্যান্ডের যৌথ অভিযানে ওই জমি উদ্ধার করা হয়। 

উপজেলার বানেশ্বর কাচারি মাঠের সামনে বহু বছর ধরে ১.৫০ একর সরকারি জমি অবৈধ দখলদাররা প্রায় ৫০টির বেশি দোকান নির্মাণ করে বেদখল করে রাখে। পরে উপজেলা সহকারী (ভূমি) কমিশনার শিবু দাসের নেতৃত্বে অভিযান পরিচালনা করে সেসব জায়গা দখলমুক্ত করা হয়েছে। যার বর্তমান বাজার মূল্য প্রায় ১০০ কোটি টাকার মতো।

পুঠিয়া উপজেলা সহকারী (ভূমি) কমিশনার শিবু দাস বলেন, সরকারি নির্দেশে অভিযানটি পরিচালনা করা হয়েছে। প্রায় দেড় মাস আগে থেকে মাইকিং করে দখলবাজাদের সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। এ ছাড়াও গত মঙ্গলবারও মাইকিং করা হয়েছে। মূলত সরকারি জায়গা দখল হয়ে যাওয়ায় রাস্তার ওপর হাট বসে। এতে করে দুর্ঘটনা ও ট্রাফিক জ্যাম বানেশ্বর হাটে নিত্যদিনের সঙ্গী। অভিযান পরিচালনা করে জায়গাটি খালি করে দেওয়া হয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা