নারায়ণগঞ্জ অফিস
প্রকাশ : ০৭ জানুয়ারি ২০২৬ ১৬:২৫ পিএম
প্রতিকী ছবি
নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি পুকুর থেকে অজ্ঞাত এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সদর উপজেলার কুতুবপুর ইউনিয়নের দৌলতপুর মসজিদ সংলগ্ন পুকুর থেকে বুধবার সকাল ৯টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়। ঘটনাস্থলে উপস্থিত ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) এসব তথ্য জানিয়েছেন।
তিনি জানান, সকালে ওই পুকুরে এক যুবকের মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। খবর পেয়ে ফতুল্লা মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। নিহত যুবকের বয়স আনুমানিক ২৫ থেকে ২৬ বছর। উদ্ধারের সময় তার শরীরে কোনো পোশাক ছিল না। তবে পুকুরপাড়ে একটি থলেতে কিছু কাপড় পাওয়া গেছে, যা নিহতের হতে পারে বলে ধারণা করছে পুলিশ।
তিনি আরও জানান, আশপাশের কেউ নিহতের পরিচয় শনাক্ত করতে পারেনি। প্রাথমিক সুরতহাল শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।