× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বাঞ্ছারামপুরে এলপি গ্যাসে অনিয়ম রোধে জরিমানা

বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিবেদক

প্রকাশ : ০৬ জানুয়ারি ২০২৬ ২২:৩১ পিএম

আপডেট : ০৬ জানুয়ারি ২০২৬ ২২:৪৩ পিএম

বাঞ্ছারামপুরে এলপি গ্যাসে অনিয়ম রোধে জরিমানা

সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে পরিচালিত অভিযানে বাঞ্ছারামপুর উপজেলায় সরকার নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত দামে ভোক্তা পর্যায়ে এলপি গ্যাস (বোতলজাত) বিক্রির দায়ে এক ডিলার ও এক খুচরা দোকানিকে জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (০৬ জানুয়ারি) বাঞ্ছারামপুর উপজেলা সদরে বাঞ্ছারামপুর পৌরসভা এলাকায় পরিচালিত অভিযানে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন কর্তৃক নির্ধারিত দামের চেয়ে বেশি দামে এলপি গ্যাস বিক্রির প্রমাণ পাওয়া যায়। এ অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর ৪০ ধারায় একটি খুচরা দোকানিকে ৫ হাজার টাকা এবং একটি ডিলারকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানকালে সংশ্লিষ্ট ব্যবসায়ীদের সরকার নির্ধারিত মূল্যের অতিরিক্ত দামে এলপি গ্যাস বিক্রি না করার জন্য কঠোর নির্দেশনা প্রদান করা হয়। একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের অনিয়মের পুনরাবৃত্তি ঘটলে আরও কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে সতর্ক করা হয়।

সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জানান, বাঞ্ছারামপুর উপজেলায় বাজার ব্যবস্থাপনায় শৃঙ্খলা বজায় রাখতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা