লক্ষ্মীপুর প্রতিবেদক
প্রকাশ : ০৬ জানুয়ারি ২০২৬ ২১:৫৮ পিএম
আপডেট : ০৬ জানুয়ারি ২০২৬ ২২:১০ পিএম
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের গুরুত্ব তুলে ধরতে ‘দেশের চাবি আপনার হাতে’ এ স্লোগানকে সামনে রেখে দেশব্যাপী এ কর্মসূচির অংশ হিসেবে লক্ষ্মীপুরে বিশেষ প্রচারণা চালিয়েছে ‘ভোটের গাড়ি’।
মঙ্গলবার (৬ জানুয়ারি) বেলা
১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত দুই ঘণ্টাব্যাপী শহরের উত্তর তেমুহনী এলাকায় ভোটের গড়িটি
অবস্থান করে নির্বাচনী সচেতনতা ও গণভোট বিষয়ে জনসাধারণের মধ্যে প্রচারণা চালানো হয়।
এ সময় ভোটাধিকার, গণভোটের প্রয়োজনীয়তা
ও নাগরিক দায়িত্ব সম্পর্কে বিভিন্ন তথ্যচিত্র প্রদর্শন ও সচেতনতামূলক বার্তা প্রচার
করা হয়। জনগণও উৎসাহ-উদ্দীপনায় এ প্রচারণায় অংশ নেয়। জেলা তথ্য অফিস সার্বিকভাবে ‘ভোটের
গাড়ি’ টিমকে সহায়তা প্রদান করে।