× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

এনজিও’র ঋণের চাপে গাছে সঙ্গে ঝুলে আত্মহত্যা করেছে ‘ভাজা বিক্রেতা’

আক্কেলপুর (জয়পুরহাট) প্রতিবেদক

প্রকাশ : ০৬ জানুয়ারি ২০২৬ ১৫:৩৬ পিএম

আপডেট : ০৬ জানুয়ারি ২০২৬ ১৫:৪২ পিএম

এনজিও’র ঋণের চাপে গাছে সঙ্গে ঝুলে আত্মহত্যা করেছে ‘ভাজা বিক্রেতা’

জয়পুরহাটের আক্কেলপুরে  ঋণের চাপে বাড়ির সামনের একটি গাছ থেকে ‘ভাজা বিক্রেতা’  আবু হাসান বাবুর (৪৮) ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (৬ জানুয়ারি) সকালে উপজেলার তিলকপুর ইউনিয়নের কানচপাড়া গ্রামে এ ঘটনা ঘটেছে।নিহত ‘ভাজা বিক্রেতা’ তিলকপুর পূর্ববাজার এলাকার আইন উদ্দীন মন্ডলের ছেলে আবু হাসান বাবু (৪৮)।

পরিবারের দাবি, বিভিন্ন এনজিও'র ঋণের চাপে আর্থিক অনটনের কারণে হতাশায় ভুগছিলেন। এ কারণে তিনি আত্মহত্যা করেছেন।

পরিবার, স্থানীয় ও থানা পুলিশ থেকে জানা গেছে, সোমবার দিবাগত রাতে আবু হাসান বাবু ঘরেই ছিলেন। ভোরে ঘুম থেকে উঠে তার স্ত্রী রেহেনা বেগম বিছানায় তাকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। পড়ে বাড়ির সামনের একটি গাছে নিজের ব্যবহৃত মাফলার দিয়ে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ দেখতে পান তিনি। 

মরদেহটি দেখতে সকালে ভিড় জমায় স্থানীয়রা।নিহতের স্ত্রী রেহেনা বেগম বলেন, ‘আমার স্বামী পাঁচটি এনজিও থেকে আমার নামে ঋণ নিয়েছিলেন। গতকাল আশা এনজিও’র কিস্তির টাকা না দিতে পারায় স্যারেরা দুইবার বাসায় এসেছিল। এজন্য আমার স্বামী দুশ্চিন্তার মধ্যে ছিল। এ কারণে আমার স্বামী আত্মহত্যা করেছে।

আক্কেলপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহীন রেজা জানান, খবর পেয়ে পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য  থানায় আনা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলার প্রস্তুতি চলছে।

 



শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা