× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

এয়ার ফ্রেশনার কারখানায় বিস্ফোরণে নিহত ১

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিবেদক

প্রকাশ : ০৫ জানুয়ারি ২০২৬ ২১:৪৪ পিএম

আপডেট : ০৫ জানুয়ারি ২০২৬ ২১:৫৪ পিএম

এয়ার ফ্রেশনার কারখানায় বিস্ফোরণে নিহত ১

রাজধানীর কেরানীগঞ্জে একটি এয়ার ফ্রেশনার ও কেমিক্যাল কারখানায় ভয়াবহ বিস্ফোরণে সাব্বির রহমান (১৯) নামে এক শ্রমিক নিহত হয়েছেন। সোমবার (৫ জানুয়ারি) দুপুর আনুমানিক ২টার দিকে কেরানীগঞ্জের কালিন্দি ইউনিয়নের আড্ডা রেস্টুরেন্টের গলির শেষ প্রান্তে অবস্থিত ওই কারখানায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত সাব্বির রহমান পাবনা সদর থানার কোলাদী গ্রামের শরিফুল ইসলামের ছেলে। তার মরদেহ উদ্ধার করে কেরানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মর্গে রাখা হয়েছে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে কারখানায় উৎপাদন কার্যক্রম চলাকালে হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। মুহূর্তের মধ্যেই আগুন চারদিকে ছড়িয়ে পড়ে এবং পুরো এলাকায় আতঙ্ক সৃষ্টি হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনে। বিস্ফোরণের তীব্রতায় কারখানার ভেতরে থাকা সাব্বির রহমান ঘটনাস্থলেই প্রাণ হারান। 

ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এয়ার ফ্রেশনার তৈরিতে ব্যবহৃত রাসায়নিক উপাদান থেকেই বিস্ফোরণের সূত্রপাত হয়েছে। বর্তমানে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনা হয়েছে। একজন শ্রমিকের মৃত্যু হয়েছে, এ ছাড়া আহতদের কোনো তথ্য পাওয়া যায়নি।

খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শনে যান কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ওমর ফারুক। তিনি ঘটনাটি দুঃখজনক উল্লেখ করে বলেন, বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করা হবে। একই সঙ্গে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নিহতের পরিবারের প্রতি গভীর শোক প্রকাশ করা হয় এবং তাৎক্ষণিকভাবে ২৫ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদানের ব্যবস্থা করা হয়।

এদিকে ঘটনার পর থেকে কারখানাটির নিরাপত্তাব্যবস্থা ও লাইসেন্স সংক্রান্ত বিষয় খতিয়ে দেখছে প্রশাসন। এলাকায় এ ধরনের ঝুঁকিপূর্ণ কারখানা পরিচালনার বিষয়ে স্থানীয়দের মধ্যেও দেখা দিয়েছে উদ্বেগ।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা