লালমনিরহাট প্রতিবেদক
প্রকাশ : ০৫ জানুয়ারি ২০২৬ ২১:৩১ পিএম
আপডেট : ০৫ জানুয়ারি ২০২৬ ২১:৩৫ পিএম
লালমনিরহাট সীমান্তে ভারতীয় অংশে ধরলা নদীর তীরঘেঁষা এলাকায় রাস্তা সংস্কারের চেষ্টা করলে বাধা প্রদান করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
সোমবার (০৫ জানুয়ারি) বিকাল ৫টার দিকে এ ঘটনা ঘটে।বিজিবি সূত্রে জানা
গেছে, লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি)-এর দায়িত্বাধীন মোগলহাট বিওপির বিপরীতে ভারতের
কুচবিহার জেলার কুমারটারী এলাকায় ৩-বিএসএফ ব্যাটালিয়নের গিতালদহ ক্যাম্পের সদস্যরা
সীমান্ত পিলার ৯২৭/৩-এস থেকে ৯২৭/৪-এস এর মধ্যবর্তী স্থানে আনুমানিক ১৫০ গজ ভারতীয়
অভ্যন্তরে ধরলা নদীর তীরঘেঁষা একটি রাস্তা সংস্কারের কাজ শুরু করে।
এ সময় বিজিবি সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে বিষয়টি লক্ষ্য করে আপত্তি জানালে বিএসএফের
কাজ বন্ধ হয়ে যায়।
এ ঘটনায় আগামী ০৬ জানুয়ারি ২০২৬ তারিখ দুপুর ১টার দিকে কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা
বৈঠক অনুষ্ঠিত হবে বলে বিজিবি জানিয়েছে। ওই বৈঠকে রাস্তা সংস্কার প্রসঙ্গে পরবর্তী
সিদ্ধান্ত নেওয়া হবে।