× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ধরলা নদীর তীরে রাস্তা সংস্কারে বিএসএফকে বিজিবির বাধা

লালমনিরহাট প্রতিবেদক

প্রকাশ : ০৫ জানুয়ারি ২০২৬ ২১:৩১ পিএম

আপডেট : ০৫ জানুয়ারি ২০২৬ ২১:৩৫ পিএম

ধরলা নদীর তীরে রাস্তা সংস্কারে বিএসএফকে বিজিবির বাধা

লালমনিরহাট সীমান্তে ভারতীয় অংশে ধরলা নদীর তীরঘেঁষা এলাকায় রাস্তা সংস্কারের চেষ্টা করলে বাধা প্রদান করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

সোমবার (০৫ জানুয়ারি) বিকাল ৫টার দিকে এ ঘটনা ঘটে।বিজিবি সূত্রে জানা গেছে, লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি)-এর দায়িত্বাধীন মোগলহাট বিওপির বিপরীতে ভারতের কুচবিহার জেলার কুমারটারী এলাকায় ৩-বিএসএফ ব্যাটালিয়নের গিতালদহ ক্যাম্পের সদস্যরা সীমান্ত পিলার ৯২৭/৩-এস থেকে ৯২৭/৪-এস এর মধ্যবর্তী স্থানে আনুমানিক ১৫০ গজ ভারতীয় অভ্যন্তরে ধরলা নদীর তীরঘেঁষা একটি রাস্তা সংস্কারের কাজ শুরু করে।
এ সময় বিজিবি সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে বিষয়টি লক্ষ্য করে আপত্তি জানালে বিএসএফের কাজ বন্ধ হয়ে যায়।
এ ঘটনায় আগামী ০৬ জানুয়ারি ২০২৬ তারিখ দুপুর ১টার দিকে কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হবে বলে বিজিবি জানিয়েছে। ওই বৈঠকে রাস্তা সংস্কার প্রসঙ্গে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।



শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা