× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

দিপু ভূঁইয়ার পক্ষে ঐক্যবদ্ধ হলেন ইউপি সদস্যরা ‎

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিবেদক

প্রকাশ : ০৫ জানুয়ারি ২০২৬ ২১:০৬ পিএম

আপডেট : ০৫ জানুয়ারি ২০২৬ ২১:১২ পিএম

দিপু ভূঁইয়ার পক্ষে ঐক্যবদ্ধ হলেন ইউপি সদস্যরা  ‎

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপির মনোনীত প্রার্থী ও কেন্দ্রীয় নেতা মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু’র পক্ষে কাজ করার লক্ষ্যে ঐক্যবদ্ধ হওয়ার ঘোষণা দিয়েছেন রূপগঞ্জের ভুলতা, মুড়াপাড়া ও গোলাকান্দাইল ইউনিয়ন পরিষদের সদস্যরা।

সোমবার (০৫ জানুয়ারি) দুপুরে উপজেলার ভুলতা এলাকার গ্রীন অর্চাড রেস্টুরেন্ট অ্যান্ড পার্টি সেন্টারে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় ঐক্যবদ্ধ হওয়ার ঘোষণা দেন তারা। সভায় ভুলতা ও গোলাকান্দাইল ইউনিয়ন পরিষদের সকল নির্বাচিত সদস্য উপস্থিত থেকে আসন্ন নির্বাচনে দিপু ভূঁইয়ার পক্ষে দলমতনির্বিশেষে মাঠে কাজ করার অঙ্গীকার করেন।

‎এ সময় বক্তারা বলেন, গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠায় দিপু ভূঁইয়ার নেতৃত্বে সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করবেন। তারা আরও বলেন, রূপগঞ্জের সার্বিক উন্নয়ন ও মানুষের প্রত্যাশা পূরণে দিপু ভূঁইয়ার বিকল্প নেই। দিপু ভূঁইয়া রূপগঞ্জকে একটি স্বপ্নের রূপগঞ্জ হিসেবে গড়ে তুলবে। 

‎‎মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, গোলাকান্দাইল  ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নাসির উদ্দিন, মুড়াপাড়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. সাইদুর রহমানসহ ইউনিয়ন পরিষদ সদস্যরা। তারা  একযোগে নির্বাচনী প্রস্তুতি গ্রহণ ও জনসংযোগ জোরদারের ওপর গুরুত্বারোপ করেন। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা