× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কুড়িগ্রামে ৪টি আসনের প্রার্থীদের হলফনামায় যত সম্পদ

কুড়িগ্রাম প্রতিবেদক

প্রকাশ : ০৫ জানুয়ারি ২০২৬ ২০:০৩ পিএম

আপডেট : ০৫ জানুয়ারি ২০২৬ ২০:২৬ পিএম

কুড়িগ্রামে ৪টি আসনের প্রার্থীদের হলফনামায় যত সম্পদ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীরা মনোনয়নপত্রের সঙ্গে তাদের হলফনামা জমা দিয়েছেন। এ থেকে প্রার্থীদের সম্পদের বিবরণ পাওয়া গেছে। তথ্য প্রকাশেÑ 

কুড়িগ্রাম-১ (নাগেশ্বরী-ভূরুঙ্গামারী)  এ আসনে ছয়জন প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন। যার মধ্যে বিএনপির মনোনীত প্রার্থী জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সাইফুর রহমান রানা হলফনামায় উল্লেখ করেছেনÑ তার বাৎসরিক আয় ৫ লাখ ৯ হাজার ৩৩৮ টাকা। তার মোট সম্পদের পরিমাণ ২০ কোটি টাকা। তার স্ত্রীর বার্ষিক আয় ৮ লাখ ৭৫ হাজার ৬৯৫ টাকা। তার শিক্ষাগত যোগ্যতা বিএ পাস। 

এদিকে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী মো. আনোয়ারুল ইসলাম। তিনি তার বাৎসরিক আয়কর রিটার্নে বার্ষিক আয় ৫ লাখ ৫৬ হাজার ৫৮৪ টাকা দেখিয়েছেন। মোট সম্পদের পরিমাণ ৬২ লাখ ১৭ হাজার ৯১৩ টাকা। তবে তিনি তার স্ত্রীর সম্পদের হিসাব দেখাননি। তার শিক্ষাগত যোগ্যতা এমএসএস (অর্থনীতি)।

এ আসনে জাতীয় পার্টির মনোনীত প্রার্থী একেএম মোস্তাফিজুর রহমান তার হলফনামায় তার বার্ষিক আয় দেখিয়েছেন ৬ লাখ ২৫ হাজার। মোট সম্পদে পরিমাণ দিয়েছেন ১ কোটি ৯২ লাখ ৩১ হাজার ৩৭৩ টাকা। তার স্ত্রীর মোট সম্পদের পরিমাণ ৫১ লাখ ২৫ হাজার ৭০ টাকা। তার শিক্ষাগত যোগ্যতা এইচএসসি। 

বাংলাদেশ ইসলামী আন্দোলনের মনোনীত প্রার্থী মো. হারিসুল বারী। তিনি তার বার্ষিক আয় ৮৩ লাখ ৭৯ হাজার ৮২১ টাকা দেখিয়েছেন। তার মোট সম্পদের পরিমাণ ৬ কোটি টাকা। তিনি স্ত্রীর বার্ষিক করমুক্ত আয় দেখিয়েছেন ৪ লাখ ৩৪ হাজার ৫৪১ টাকা। স্ত্রীর নামে মোট সম্পদ রয়েছে ৩ কোটি ২৩ লাখ ১ হাজার ৫৯৭ টাকা। তিনি স্নাতক ডিগ্রিধারী। 

কুড়িগ্রাম-২ (রাজারহাট, ফুলবাড়ী ও কুড়িগ্রাম সদর) এ আসনে ৯ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন, যার মধ্যে বিএনপির মনোনীত প্রার্থী জেলা বিএনপির সদস্য সচিব সোহেল হোসনাইন কায়কোবাদ। তিনি তার বার্ষিক আয় ১৫ লাখ ৬ হাজার ৭৮৫ টাকা দেখিয়েছেন। তার মোট সম্পদের পরিমাণ ১ কোটি ৩৫ লাখ টাকা। তার স্ত্রীর নামে মোট সম্পদের পরিমাণ ৩ কোটি টাকা। তার শিক্ষাগত যোগ্যতা এমএ পাস। 

এ আসনে জামায়াতের মনোনীত প্রার্থী মো. ইয়াছিন আলী। হলফনামায় তার বার্ষিক আয় দেখিয়েছেন ৬ লাখ ৭৫ হাজার টাকা। মোট সম্পদের অর্জনকালীন মূল্য ৬ কোটি ৫০ লাখ। তার শিক্ষাগত যোগ্যতা এলএলবি।

বাংলাদেশ জাতীয় নাগারিক পার্টির (এনসিপি) মনোনীত প্রার্থী আতিকুর রহমান মুজাহিদ। তার বার্ষিক আয় ৪ লাখ ৪৫ হাজার। তার সম্পদের পরিমাণ ২৯ লাখ ৬০ হাজার। তবে তিনি তার স্ত্রীর সম্পদের হিসাব দেখাননি। শিক্ষাগত যোগ্যতা পিএইচডি।

কুড়িগ্রাম-৩ (উলিপুর) এ আসনে মোট ৭ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন, যার মধ্যে অন্যতম বিএনপির মনোনীত প্রার্থী তাসভীর-উল ইসলাম। তার বার্ষিক আয় ১ কোটি ২৮ লাখ ৬৯ হাজার ৫৭৩ টাকা। তার মোট সম্পদের পরিমাণ ৫০ কোটি টাকা। তার স্ত্রী ১০ কোটি টাকার সম্পদের মালিক। শিক্ষাগত যোগ্যতা বিএসসি।

জামায়াতের মনোনীত প্রার্থী মো. মাহবুবুল আলম সালেহী। পেশায় তিনি আইনজীবী। তার আয় ২২ লাখ ৩ হাজার ২৫৬ টাকা। মোট সম্পদের পরিমাণ ৪৮ লাখ ৪৩ হাজার ২৫৬ টাকা। তার শিক্ষাগত যোগ্যতা স্নাতকোত্তর। 

কুড়িগ্রাম-৪ (রৌমারী, রাজিবপুর ও চিলমারী) এ আসনে মোট ৮ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন, যার মধ্যে অন্যতম বিএনপি মনোনীত প্রার্থী মো. আজিজুর রহমান। তার বার্ষিক আয় ৪ লাখ ৮০ হাজার। মোট সম্পদের পরিমাণ ১০ কোটি টাকা। তবে তিনি তার স্ত্রীর সম্পদের হিসাব দেখাননি। শিক্ষকতা যোগ্যতা বিএসসি। 

এ আসনে জামায়াতের মনোনীত প্রার্থী মো. মোস্তাফিজুর রহমান। তার বার্ষিক আয় ৪ লাখ ২ হাজার ৪০০ টাকা। মোট সম্পদের পরিমাণ ৪৮ লাখ টাকা। তবে তিনি তার স্ত্রীর সম্পদের হিসাব দেখাননি। তার শিক্ষাগত যোগ্যতা এসএসসি।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা