× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

অংশগ্রহণমূলক ও গ্রহণযোগ্য নির্বাচনের দিকে এগোচ্ছে দেশ : ইসি সানাউল্লাহ

বান্দরবান প্রতিবেদক

প্রকাশ : ০৫ জানুয়ারি ২০২৬ ১৮:৪৩ পিএম

আপডেট : ০৫ জানুয়ারি ২০২৬ ১৮:৪৪ পিএম

অংশগ্রহণমূলক ও গ্রহণযোগ্য নির্বাচনের দিকে এগোচ্ছে দেশ : ইসি সানাউল্লাহ

দীর্ঘদিন ধরে দেশে গণতান্ত্রিক প্রক্রিয়ার অনুপস্থিতির পর এখন অংশগ্রহণমূলক ও সত্যিকার অর্থে একটি গ্রহণযোগ্য নির্বাচনের দিকে এগোচ্ছে দেশ বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মো. সানাউল্লাহ।

সোমবার (৫ জানুয়ারি) সকালে বান্দরবান পুলিশ লাইন্সে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে বিশেষ মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। 

নির্বাচন কমিশনার বলেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন শুধু একটি নির্বাচন নয়, বরং দেশের গণতান্ত্রিক উত্তরণ এবং বিভিন্ন প্রতিষ্ঠানের হারিয়ে যাওয়া ভাবমূর্তি পুনরুদ্ধারের একটি বড় সুযোগ। এ সুযোগকে কাজে লাগাতে হলে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে। বিগত সময়ে অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনগুলোতে শুধু নির্বাচন কিংবা নির্বাচন কমিশনই নয়, বরং দেশের প্রায় প্রতিটি রাষ্ট্রীয় প্রতিষ্ঠান কলঙ্কিত হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

আইনশৃঙ্খলা রক্ষার ক্ষেত্রে পুলিশের ভুমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ উল্লেখ করে তিনি বলেন, পুলিশ সার্বক্ষণিক দায়িত্ব পালন করে থাকে। অন্যান্য বাহিনী পুলিশকে সহায়তা করবে এবং গোয়েন্দা তথ্য-উপাত্তের ভিত্তিতে কাজ করতে হবে। 

ইসি সানাউল্লাহ বলেন, জুলাই আন্দোলনের অন্যতম পটভুমি ছিল সত্যিকারের গণতন্ত্রের অনুপস্থিতি ও খারাপ নির্বাচন ব্যবস্থা। আমরা যদি এই বিষয়টি উপলব্ধি করতে পারি, তাহলে ভবিষ্যতে বাংলাদেশে আর এ ধরনের ঘটনা ঘটবেনা। 

তিনি বলেন, স্বচ্ছতা, নিরপেক্ষতা ও দৃঢ়তা—এই তিনটি শর্তের ওপর ভিত্তি করেই নির্বাচন পরিচালিত হবে। আমাদের কাজ হতে হবে সম্পূর্ণ স্বচ্ছ ও আইনের আলোকে। কোন পক্ষাবলম্বন না করে পূর্ণপেশাদারিত্ব বজায় রেখে দায়িত্ব পালন করতে হবে। 

মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন জেলাপ্রশাসক শামীম আরা রিনি, পুলিশ সুপার মো.আব্দুর রহমান, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মোহাম্মদ মাহবুবুল করিম, অতিরিক্ত জেলা প্রশাসক মো. আবু তালেব, জেলার বিভিন্ন দপ্তরের সামরিক, বিজিবি কর্মকর্তা ও গোয়েন্দা বিভাগের কর্মকর্তারা।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা