× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

গণভোট প্রদানে অবহিতকরণ সভা

‎কেরানীগঞ্জ (ঢাকা) সংবাদদাতা

প্রকাশ : ০৫ জানুয়ারি ২০২৬ ১৮:৩৯ পিএম

আপডেট : ০৫ জানুয়ারি ২০২৬ ১৮:৪৫ পিএম

গণভোট প্রদানে অবহিতকরণ সভা

‎ঢাকার কেরানীগঞ্জে গণভোট প্রদান বিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৫ জানুয়ারি) দুপুরে কেরানীগঞ্জ উপজেলা অডিটোরিয়ামে গণভোট প্রদান বিষয়ক অবহিতকরণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঢাকা জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং অফিসার মো. রেজাউল করিম।

প্রধান অতিথির বক্তব্য তিনি বলেন, ভোটের পরিবেশ শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য রাখতে আইনশৃঙ্খলা রক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ বিষয়ে যদি কারও কোনো সমস্যা, উদ্বেগ বা গঠনমূলক মতামত থাকে, তাহলে অনুগ্রহ করে আমাকে অবহিত করবেন। 

কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ওমর ফারুকের সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দক্ষিণ কেরানীগঞ্জ সহকারী কমিশনার (ভূমি) মো. আফতাব হোসেন, কেরানীগঞ্জ মডেল সহকারী কমিশনার (ভূমি) জান্নাতুল মাওয়া, কেরানীগঞ্জ উপজেলা নির্বাচন অফিসার, বাংলাদেশ সেনাবাহিনী ক্যাম্প কমান্ডার কেরানীগঞ্জ, কর্নেল খালেদ, মো. মনিরুল ইসলাম, কেরানীগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা, মহুয়া শারমিন মুনমুন, কেরানীগঞ্জ উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা, করিশমা আহমেদ জাকসি, কেরানীগঞ্জ উপজেলা ইঞ্জিনিয়ার, মো. আরিফুল ইসলাম, দক্ষিণ কেরানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি), মো. সাইফুল ইসলাম, কেরানীগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাইফুল আলম, কেরানীগঞ্জ উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা, তাইবুর রহমানসহ কেরানীগঞ্জ উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষিক, বিভিন্ন মসজিদের ইমাম, মন্দিরের পুরোহিত সকল পর্যায়ের নাগরিক উপস্থিত ছিলেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা