× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

স্ত্রীকে শ্বাসরোধে হত্যা করে পালিয়েছেন স্বামী

মির্জাগঞ্জ (পটুয়াখালী) সংবাদদাতা

প্রকাশ : ০৫ জানুয়ারি ২০২৬ ১৮:১৫ পিএম

আপডেট : ০৫ জানুয়ারি ২০২৬ ১৮:৫৩ পিএম

স্ত্রীকে শ্বাসরোধে হত্যা করে পালিয়েছেন স্বামী

পটুয়াখালীর মির্জাগঞ্জে পারিবারিক কলহের জেরে হামিদা আক্তার কুলসুম (২৫) নামে এক গৃহবধূকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। রবিবার রাত ৯টার দিকে উপজেলার আমড়াগাছিয়া ইউনিয়নের দক্ষিণ আমড়াগাছিয়া গ্রামে এই ঘটনা ঘটে।

ঘটনার পর থেকেই অভিযুক্ত স্বামী মো. সাইমন (২৫) পলাতক রয়েছেন। সাইমন কুমিল্লার সদর দক্ষিণ থানার চাষাপাড়া এলাকার মো. কামাল উদ্দিনের ছেলে। নিহত হামিদা আক্তার কুলসুম (২৫) উপজেলার দক্ষিণ আমড়াগাছিয়া গ্রামের আনসার আলী গাজীর মেয়ে। এ ঘটনায় নিহত গৃহবধূর পিতা মো. আনসার আলী গাজী সাইমনকে প্রধান আসামি করে মির্জাগঞ্জ থানায় একটি হত্যা মামলা করেছেন। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় এক মাস আগে গৃহবধূ কুলসুম তার বাবার বাড়িতে বেড়াতে আসেন। শনিবার বিকালে স্বামী সাইমন শ্বশুরবাড়িতে বেড়াতে আসেন। গত রবিবার রাতে কুলসুম সাইমন দম্পতি ঘরের দোতলায় অবস্থান করছিলেন। দীর্ঘ সময় তাদের কোনো সাড়াশব্দ না পেয়ে পরিবারের লোকজন দোতলায় গিয়ে রুমের বিছানার ওপর কুলসুমের নিথর দেহ পড়ে থাকতে দেখেন।

মির্জাগঞ্জ থানার ওসি মো. আ. ছালাম জানান, পারিবারিক কলহের জেরে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে বলে প্রাথমিক তদন্তে জানতে পেরেছি। লাশের পাশে পড়ে থাকা একটি ওড়না দিয়ে শ্বাসরোধ করে কুলসুমকে হত্যা করা হয়েছে। নিহত কুলসুমের ঘাড়ে দাগ ও রক্তের আলামত রয়েছে। মৃত্যু নিশ্চিত করেই হত্যাকারী পালিয়ে গেছে। ঘাতক সাইমনকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। লাশ ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মর্গে পাঠানো হয়েছে। 


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা