× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সুন্দরবনে পর্যটনবাহী নৌযান চলাচল বন্ধ

বাগেরহাট প্রতিবেদক

প্রকাশ : ০৫ জানুয়ারি ২০২৬ ১৮:১২ পিএম

আপডেট : ০৫ জানুয়ারি ২০২৬ ১৮:৫৩ পিএম

সুন্দরবনে পর্যটনবাহী নৌযান চলাচল বন্ধ

সুন্দরবনে পর্যটনবাহী সব নৌযান চলাচল বন্ধ করে দিয়েছেন মালিকরা। ফলে পর্যটকরা সুন্দরবন ভ্রমণ করতে পারছেন না। এতে হতাশ তারা।

গত রবিবার খুলনার নৌ পরিবহন অধিদপ্তর মোংলার ফেরিঘাট এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৩০টি পর্যটনবাহী জালিবোটের ওপরের অংশের অবকাঠামো কেটে ও ভেঙে ফেলে এবং সেসব মালামাল জব্দ করে নিয়ে যায়। এর প্রতিবাদে ক্ষুব্ধ নৌযান মালিকরা ডাক দেন ধর্মঘটের।

সোমবার (৫ জানুয়ারি) সকাল থেকে সুন্দরবনে পর্যটকদের প্রবেশ ও ভ্রমণ পুরোপুরি বন্ধ আছে। গতকাল ভোর থেকেই সুন্দরবন ভ্রমণের উদ্দেশ্যে মোংলার পিকনিক কর্নারে আসা পর্যটকরা নৌযান ধর্মঘটের ফলে ফিরে যান।

মোংলা বন্দর যন্ত্রচালিত মাঝিমাল্লা সংঘের সভাপতি দেলোয়ার হোসেন বলেন, নৌ পরিবহন অধিদপ্তরের হয়রানির প্রতিবাদে নৌযান মালিকরা জালিবোট, লঞ্চ ও ট্রলার চলাচল বন্ধ রেখেছেন। প্রায় ৪০০ নৌযান এই ধর্মঘটের আওতায় রয়েছে। 

সুন্দরবনের করমজল পর্যটন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা আজাদ কবির বলেন, গতকাল সোমবার ভোর থেকে এখানে পর্যটক নিয়ে কোনো নৌযান আসেনি। শুনেছি নৌযান মালিকরা ধর্মঘট ডেকেছেন।

এ বিষয়ে খুলনার নৌ পরিবহন অধিদপ্তরের পরিদর্শক রাশেদুল আলম বলেন, নৌযানের স্থিতিশীলতা বজায় থাকে এবং নৌযান যাতে দুর্ঘটনায় না পড়ে তার জন্য জালিবোটগুলোর ওপরের অবকাঠামো অপসারণ করা হয়েছে। পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য এটা করা হয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা