× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

৩২ জনকে কামড়ানোর পর মারা হলো কুকুরটিকে

দুমকী (পটুয়াখালী) প্রতিবেদক

প্রকাশ : ০৫ জানুয়ারি ২০২৬ ১৮:০৭ পিএম

পটুয়াখালীর দুমকীতে একটি  কুকুরের কামড়ে ৩২ জন আহত। ছবি: সংগৃহীত

পটুয়াখালীর দুমকীতে একটি কুকুরের কামড়ে ৩২ জন আহত। ছবি: সংগৃহীত

পটুয়াখালীর দুমকীতে একটি  কুকুরের কামড়ে ৩২ জন আহতের ঘটনা ঘটেছে। আহতদের অধিকাংশই বৃদ্ধ, নারী ও শিশু।

উপজেলার রাজাখালী, থানাব্রীজ,পীরতলা বাজার, জলিশা,আনন্দ বাজার, লুথার্ন হেলথ কেয়ার, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি  বিশ্ববিদ্যালয় (পবিপ্রবি) ক্যাম্পাস ও গ্রামীণ ব্যাংক সড়ক এলাকায় কুকুরটি দ্বারা আক্রান্ত হওয়ার ঘটনা ঘটে ভুক্তভোগী পথচারীদের।

আহতদের কয়েকজন হলেন- আব্দুল্লাহ (১৯), তানিয়া (৩) উজ্জ্বল (২৫),ইউসুফ (৩২), মাহিনুর বেগম (৩৮), মফিজুর রহমান(৭০), তানিয়া(২৮), রিমা (২০), মনোয়ারা বেগম (৫৫), ফরিদা বেগম (৫০), বশির (২০), জব্বার ঘরামী (৬০) ও  আ. লতিফ খান (৯৫)।

আহদের অনেকেই পটুয়াখালী ও বরিশালে চিকিৎসা নিচ্ছেন।

আহত ও স্থানীয় কয়েকজনের সঙ্গে কথা বলে জানা যায়, কুকুরটি হঠাৎ দৌড়ে এসে লাফিয়ে উঠে  শরীরের বিভিন্ন অংশে কামড়াতে থাকে। এটা এতটাই হিংস্র সামনে যাকে পেয়েছে তাকেই কামড় বসিয়ে দিয়েছে।

এ বিষয়ে স্থানীয় বাসিন্দা মাসুদ সরদার জানান, আমরা পবিপ্রবি আনসার ও উপজেলা প্রাণিসম্পদ কার্যালয়ের সহায়তায় কুকুরটিকে আটক করে মেরে ফেলতে সক্ষম হয়েছি।

দুমকী উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আশিক হাজরা বলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তার ফোন পেয়ে স্থানীয়দের সহায়তায় কুকুরটিকে মেরে ফেলা হয়েছে। গৃহপালিত কুকুরগুলোকে যথাসময়ে ভ্যাকসিন দেয়ারও পরামর্শ দেয়া হয়েছে।

এ বিষয়ে দুমকী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আবাসিক চিকিৎসা কর্মকর্তা জি এম এনামুল হক জানান, এ পর্যন্ত ১৭ জন হাসপাতালে চিকিৎসা নিতে এসেছেন। সরকারি পর্যায়ে ভ্যাকসিনের সরবরাহ নাই। বিভিন্ন কোম্পানি থেকে রোগীর স্বজনরা ভ্যাকসিন সংগ্রহ করছেন। আমরা আহতদের চিকিৎসা দিয়ে যাচ্ছি।

দুমকী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা ফরিদা সুলতানা জানান, তিনি খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন। উপজেলা প্রাণিসম্পদ কার্যালয় ও আনসার সদস্যদের মাধ্যমে এরকম আরও কুকুর থাকলে সেগুলো শনাক্ত করে  প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা