× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পাহাড়ে আগ্নেয়াস্ত্র তৈরির কারখানায় পুলিশের হানা

কক্সবাজার প্রতিবেদক

প্রকাশ : ০৫ জানুয়ারি ২০২৬ ১৫:৩৪ পিএম

পাহাড়ে আগ্নেয়াস্ত্র তৈরির কারখানায় পুলিশের হানা

কক্সবাজারে রামুর গহীন পাহাড়ে অস্ত্র তৈরির কারখানা থেকে বিপুল পরিমাণ সরঞ্জামাদি উদ্ধার করেছে পুলিশ।

রামু উপজেলার ঈদগড় ইউনিয়নের আবু আহম্মদঘোনা ফাতেমাছড়া এলাকায় সোমবার সকালে এ অভিযান চালানো হয়।

তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

জেলা পুলিশের মুখপাত্র ও বিশেষ শাখার অতিরিক্ত পুলিশ সুপার অলক বিশ্বাস এসব তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, ‘সোমবার সকালে রামুর ঈদগড়ের গহীন পাহাড়ি এলাকায় কারখানা স্থাপন করে অবৈধভাবে আগ্নেয়াস্ত্র তৈরির খবর পায় পুলিশ। পরে পুলিশের একটি দল বিশেষ অভিযান চালায়। এক পর্যায়ে পুলিশ গহীন পাহাড়ের আবু আহম্মদঘোনা ফাতেমাছড়া এলাকায় গড়ে তোলা সন্দেহজনক একটি ঝুপড়ি ঘর ঘিরে ফেলে। এতে পুলিশ সদস্যদের উপস্থিতি টের পেয়ে ৩/৪ জন সন্দেহজনক লোক কৌশলে পালিয়ে যায়।’

অলক বিশ্বাস বলেন, ‘সেখানে তল্লাশি চালিয়ে ২টি রাইফেলের গুলি, ৪টি গুলির খোসা, ২ টি বন্দুকের বাট, ৩টি বন্দুকের ট্রিগার বক্স, ৬টি বন্দুকের নল, ২টি বন্দুক তৈরির যোগানসহ বিপুল পরিমাণ অস্ত্র তৈরির সরঞ্জামাদি উদ্ধার করা হয়।’

তিনি আরও বলেন, ‘অভিযানে পলাতক দুর্বৃত্তদের পাশাপাশি সন্ধান পাওয়া অস্ত্রের কারখানার সাথে জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারে পুলিশ খোঁজ খবর নিচ্ছে। ঘটনায় রামু থানায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা