× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

৭ ঘণ্টা পর দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক

গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিবেদক

প্রকাশ : ০৫ জানুয়ারি ২০২৬ ১১:৫১ এএম

৭ ঘণ্টা পর দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক

ঘন কুয়াশার প্রায় ৭ ঘণ্টা বন্ধ থাকার পর দেশের গুরুত্বপূর্ণ দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরিসহ সকল ধরনের নৌযান চলাচল স্বাভাবিক হয়েছে।

কুয়াশার ঘনত্ব কমে এলে সোমবার সকাল সোয়া ৭টার দিকে কর্তৃপক্ষ এ নৌরুটে ফেরিসহ সকল ধরনের নৌযান চলাচল স্বাভাবিক করে।

এর আগে রবিবার দিবাগত রাত সাড়ে ১২টা থেকে রাজবাড়ীর দৌলতদিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়া নৌরুটে ঘন কুয়াশার কারণে সকল প্রকার ফেরি ও নৌযান চলাচল সাময়িকভাবে বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ।

ঘাট কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, রবিবার সন্ধ্যার পর থেকেই পদ্মা নদী এলাকায় কুয়াশার ঘনত্ব বাড়তে থাকে। রাত গভীর হওয়ার সঙ্গে সঙ্গে নদীতে দৃশ্যমানতা মারাত্মকভাবে কমে যায়। এতে নৌপথের মার্কিং বাতি অস্পষ্ট হয়ে পড়ায় নৌযান চলাচলে নিরাপত্তাজনিত ঝুঁকি তৈরি হয়। নৌদুর্ঘটনা এড়াতে ঘাট কর্তৃপক্ষ এ সিদ্ধান্ত নেয়।

ফেরি চলাচল বন্ধ থাকাকালে নদী পারের অপেক্ষায় দৌলতদিয়া ও পাটুরিয়া ঘাট এলাকায় যাত্রীবাহী বাস, পণ্যবাহী ট্রাক, প্রাইভেটকারসহ বিভিন্ন যানবাহনের দীর্ঘ সারি তৈরি হয়। শীতের রাতে ঘাট এলাকায় আটকে পড়া যাত্রী, চালক-সহকারী বিশেষ করে নারী ও শিশুরা চরম দুর্ভোগে পড়েন।

বিআইডব্লিউটিসি দৌলতদিয়া কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক (বাণিজ্য) মোহাম্মদ সালাউদ্দিন জানান, ঘন কুয়াশার কারণে রবিবার রাত সাড়ে ১২টার দিকে নিরাপত্তার স্বার্থে ফেরিসহ সকল নৌযান চলাচল বন্ধ রাখা হয়েছিল। আজ সকাল সোয়া ৭টার দিকে কুয়াশার ঘনত্ব কমে এলে পরিস্থিতি বিবেচনা করে পুনরায় ফেরি চলাচল স্বাভাবিক করা হয়। এতে যাত্রী ও চালকদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা