× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ট্রাকচাপায় মোটরসাইকেল চালক নিহত

কুমিল্লা অফিস

প্রকাশ : ০৪ জানুয়ারি ২০২৬ ২২:০০ পিএম

আপডেট : ০৪ জানুয়ারি ২০২৬ ২২:৩৪ পিএম

ট্রাকচাপায় মোটরসাইকেল চালক নিহত

কুমিল্লার চান্দিনায় ট্রাকচাপায় হারুনুর রশিদ (৫৫) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন।

রবিবার (০৪ জানুয়ারি) বেলা সাড়ে ১১টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চান্দিনা উপজেলা গেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত হারুনুর রশিদ কুমিল্লার দেবীদ্বার উপজেলা ব্রাহ্মণখাড়া গ্রামের আব্দুল ওহাব মিয়ার ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, হারুনুর রশিদ দীর্ঘদিন প্রবাসে ছিলেন। বিদেশ থেকে ফিরে স্থায়ীভাবে দেশে থাকায় প্রবাসীর বড় ছেলে বাবাকে একটি মোটরসাইকেল কিনে দেন। গতকাল  সকালে বাড়ি থেকে চান্দিনা বাজারে আসার পথে মহাসড়কের চান্দিনা উপজেলা গেট এলাকায় পৌঁছলে চট্টগ্রামমুখী একটি ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলেই মারা যান তিনি।

হাইওয়ে পুলিশ ইলেটগঞ্জ থানার সার্জেন্ট নাদিম বিষয়টি নিশ্চিত করে বলেন। ঘাতক ট্রাকটি আটক করতে অভিযান চলছে।

 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা