× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মনোনয়ন যাচাই-বাছাইয়ের শেষ দিনে বৈধ ও বাতিল হলেন যারা

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৪ জানুয়ারি ২০২৬ ২১:৫৮ পিএম

আপডেট : ০৪ জানুয়ারি ২০২৬ ২১:৫৯ পিএম

মনোনয়ন যাচাই-বাছাইয়ের শেষ দিনে বৈধ ও বাতিল হলেন যারা

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রবিবার (৪ জানুয়ারি) ছিল মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের শেষ দিন। জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা দাখিল হওয়া মনোনয়নপত্র বিচার-বিশ্লেষণ করে বৈধ ও বাতিলের বিষয়টি চূড়ান্ত করেছেন। প্রতিবেদকদের পাঠানো খবরÑ

চট্টগ্রাম : চট্টগ্রাম-০৯ (কোতোয়ালি-বাকলিয়া) আসনে জামায়াতের প্রার্থী ডা. একেএম ফজলুল হকের মনোনয়ন বাতিল করেছে রিটানিং কর্মকর্তা। রবিবার চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ও রিটার্নিং কর্মকর্তা ড. জিয়াউদ্দীন এই সিদ্ধান্ত দেন। একই আসনে বিএনপির প্রার্থী আবু সুফিয়ানের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে।

খুলনা : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনা জেলার ছয়টি সংসদীয় আসনে মনোনয়নপত্র যাচাই-বাছাই সম্পন্ন হয়েছে। ছয়টি আসনে ৪৬ প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন। এর মধ্যে ৩৫ জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে এবং বিভিন্ন কারণে ১১ জন প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়েছে। এর আগে এ ছয়টি আসনের জন্য ৫৪ জন মনোনয়ন ফরম সংগ্রহ করেছিলেন।

খুলনা-১ এ আসনে বৈধ প্রার্থী ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. আবু সাঈদ, বিএনপির আমির এজাজ খান, জামায়াতে ইসলামীর কৃষ্ণ নন্দী, খেলাফত মজলিসের ফিরোজুল ইসলাম, জেএসডির প্রসেনজিৎ দত্ত, বাংলাদেশ মাইনোরিটি জাতীয় পার্টির প্রবীর গোপাল রায়, বাংলাদেশ সমঅধিকার পরিষদের সুব্রত মণ্ডল, বাংলাদেশ কমিউনিস্ট পার্টির কিশোর কুমার রায়, বাংলাদেশ ইসলামী ফ্রন্টের সুনীল শুভ রায় এবং জাতীয় পার্টির জাহাঙ্গীর হোসেন। বাতিল প্রার্থী গণঅধিকার পরিষদের জিএম রোকনুজ্জামান, স্বতন্ত্র প্রার্থী গোবিন্দ হালদার ও অচিন্ত্য কুমার মণ্ডল।

খুলনা-২ এ আসনে বৈধ প্রার্থী বিএনপির নজরুল ইসলাম মঞ্জু, জামায়াতের শেখ জাহাঙ্গীর হুসাইন হেলাল, ইসলামী আন্দোলন বাংলাদেশের মুফতি আমানুল্লাহ এবং খেলাফত মজলিসের শহিদুল ইসলাম। এ আসনে কোনো প্রার্থীর মনোনয়ন বাতিল হয়নি।

খুলনা-৩  এ আসনে বৈধ প্রার্থী ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. আ. আউয়াল, বিএনপির রকিবুল ইসলাম, জামায়াতের মোহাম্মদ মাহফুজুর রহমান, স্বতন্ত্র মুরাদ খান লিটন ও মঈন মোহাম্মদ মায়াজ, বাসদের জনার্দন দত্ত, খেলাফত মজলিসের এফএম হারুন অর রশিদ, এনডিএমের শেখ আরমান হোসেন এবং জাতীয় পার্টির আব্দুল্লাহ আল মামুন। বাতিল স্বতন্ত্র প্রার্থী আব্দুল রউফ মোল্লা, আবুল হাসনাত সিদ্দিক ও এসএম আরিফুর রহমান মিঠু।

খুলনা-৪ এ আসনে বৈধ প্রার্থী ইসলামী আন্দোলন বাংলাদেশের ইউনুস আহম্মেদ শেখ, বিএনপির এসকে আজিজুল বারী, খেলাফত মজলিসের এসএম সাখাওয়াত হোসাইন এবং জামায়াতের কবিরুল ইসলাম। এ আসনে স্বতন্ত্র এসএম আজমল হোসেনের মনোনয়ন বাতিল করা হয়েছে।

খুলনা-৫ এ আসনে বৈধ প্রার্থী বাংলাদেশ কমিউনিস্ট পার্টির চিত্ত রঞ্জন গোলদার, জামায়াতে ইসলামীর মিয়া গোলাম পরওয়ার, বিএনপির মোহাম্মদ আলী আসগার এবং খেলাফত মজলিসের আব্দুল কাইয়ুম জমাদার। এ আসনে জাতীয় পার্টির শামীম আরা পারভীন ও ইসলামী আন্দোলন বাংলাদেশের শেখ মুজিবুর রহমানের মনোনয়ন বাতিল করা হয়েছে।

খুলনা-৬ এ আসনে বৈধ প্রার্থী বিএনপির এসএম মনিরুল হাসান, জামায়াতের আবুল কালাম আজাদ, ইসলামী আন্দোলন বাংলাদেশের আছাদুল্লাহ ফকির এবং বাংলাদেশ কমিউনিস্ট পার্টির প্রশান্ত কুমার মণ্ডল। এ আসনে জাতীয় পার্টির মোস্তফা কামাল জাহাঙ্গীর এবং স্বতন্ত্র প্রার্থী আছাদুল বিশ্বাসের মনোনয়ন বাতিল করা হয়েছে।

কিশোরগঞ্জ : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ জেলার ৬টি সংসদীয় আসনে দাখিল করা ৬১টি মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে ৩৭ জনকে বৈধ এবং জাতীয় পার্টির মুজিবুল হক চুন্নুসহ ২৪ জনের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছে।

গত শনিবার কিশোরগঞ্জ-৪ (ইটনা, মিঠামইন ও অষ্টগ্রাম), কিশোরগঞ্জ-৫ (নিকলী ও বাজিতপুর) এবং কিশোরগঞ্জ-৬ (ভৈরব ও কুলিয়ারচর) এই তিনটি আসনের ২৯ প্রার্থীর মনোনয়নপত্র যাচাই করা হয়। এদের মধ্যে ১০ জনের মনোনয়নপত্র বাতিল করা হয়।

বাতিল হওয়া উল্লেখযোগ্য প্রার্থীরা হলেনÑ কিশোরগঞ্জ-৫ আসনে বিএনপির বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী শেখ মুজিবুর রহমান ইকবাল, একই আসনে রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক হাসনাত কাইয়ুম এবং কিশোরগঞ্জ-৪ আসনে বিএনপির বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী আব্দুর রহিম মোল্লাসহ মোট ১০ জন।

অন্যদিকে কিশোরগঞ্জ-৬ আসনে বিএনপির শরীফুল আলম, কিশোরগঞ্জ-৪ আসনে বিএনপি অ্যাডভোকেট ফজলুর রহমান, জেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক রমজান আলী এবং কিশোরগঞ্জ-৫ আসনে বিএনপির সৈয়দ এহসানুল হুদাসহ ১৯ জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।

কিশোরগঞ্জ-১, ২ ও ৩ সংসদীয় আসনের ৩২ প্রার্থীর মধ্যে ১৪ জনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। কিশোরগঞ্জ-১ আসনে বাতিল হওয়া ৬ জন হলেনÑ ইসলামী আন্দোলন বাংলাদেশের আজিজুর রহমান, বাংলাদেশ খেলাফত মজলিসের হেদায়েতুল্লাহ হাদী, খেলাফত মজলিসের আহমদ আলী, স্বতন্ত্র প্রার্থী রুহুল হোসাইন, খালেদ সাইফুল্লাহ সোহেল ও রেজাউল করিম খান চুন্নু।

কিশোরগঞ্জ-২ আসনে বাতিল প্রার্থী বিএনএফের বিল্লাল হোসেন, স্বতন্ত্র প্রার্থী নূর উদ্দিন আহমেদ, ইসলামী আন্দোলনের আবুল বাসার রিজওয়ান ও গণঅধিকার পরিষদের শফিকুল ইসলাম।

কিশোরগঞ্জ-৩ আসনে বাতিল প্রার্থীÑ জাতীয় পার্টির মুজিবুল হক চুন্নু, গণতন্ত্রী পার্টির দেলোয়ার হোসেন ভূঁইয়া এবং স্বতন্ত্র প্রার্থী একেএম আলমগীর ও জাহাঙ্গীর আলম মোল্লা।

কুমিল্লা : কুমিল্লার ১১টি সংসদীয় আসনে ৩১ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। আর বৈধ ঘোষণা করা হয়েছে ৭৬ জনের মনোনয়নপত্র। 

কুমিল্লা-১ (দাউদকান্দি ও মেঘনা) এ আসনে বৈধ প্রার্থীÑ বিএনপির খন্দকার মোশাররফ হোসেন, বিএনপির খন্দকার মারুফ হোসেন, জামায়াতে ইসলামীর মনিরুজ্জামান বাহলুল, ইসলামী আন্দোলন বাংলাদেশের বশির আহমেদ, খেলাফত মজলিসের সৈয়দ আবদুল কাদের। বাংলাদেশ রিপাবলিকান পার্টির আবুল কালাম, এবি পার্টির শফিউল বাসার। মনোনয়নপত্র বাতিল করা হয়েছেÑ জাতীয় পার্টির সৈয়দ ইফতেকার আহসান, জাসদের বড়ুয়া মনোজিত ধীমান, স্বতন্ত্র ওমর ফারুক, কাজী ওবায়েদ ও আবু জায়েদ আল মাহমুদ।

কুমিল্লা-২ (হোমনা ও তিতাস) এ আসনে বৈধ প্রার্থী অধ্যক্ষ সেলিম ভূঁইয়া, জামায়াতের নাজিম উদ্দিন মোল্লা, জাতীয় পার্টির আমির হোসেন ভূঁইয়া, ইসলামী আন্দোলন বাংলাদেশের মোহাম্মদ আশরাফুল আলম, বাংলাদেশ ইসলামী ফ্রন্টের আবদুস সালাম ও বিএনপি বিদ্রোহী স্বতন্ত্র আবদুল মতিন। মনোনয়ন বাতিল হয়েছে ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের আবদুস সালাম, বাংলাদেশ কল্যাণ পার্টির শাহাব উদ্দিন, রমিজ উদ্দিন ও মনোয়ার হোসেন।

কুমিল্লা-৩ (মুরাদনগর) এ আসনে বৈধ প্রার্থীÑ বিএনপির শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ, বাংলাদেশ কংগ্রেসের খোরশেদ আলম, ইসলামী আন্দোলন বাংলাদেশের আহমদ আবদুল কাইয়ুম, এনডিএমের রিয়াজ মো. শরীফ, আমজনতার দল চৌধুরী রকিবুল হক, ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশের মো. শরীফ উদ্দিন সরকার, বাংলাদেশ রিপাবলিকান পার্টির এমদাদুল হক। মনোনয়ন বাতিল হয়েছে জামায়াতের ইউসুফ সোহেল ও গণঅধিকার পরিষদের মনিরুজ্জামানের।

কুমিল্লা-৪ (দেবিদ্বার) এ আসনে বৈধ প্রার্থীÑ বিএনপির মনজুরুল আহসান মুন্সী, এনসিপির আবুল হাসনাত, গণঅধিকার পরিষদের জসিম উদ্দিন, ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশের গাজী ইরফানুল হক সরকার ও খেলাফত মজলিসের মোহাম্মদ মজিবুর রহমান। মনোনয়ন স্থগিত হয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশের ম আ করিমের। বাতিল হয়েছে আমজনতার দল মাসুদ রানা ও বাংলাদেশ খেলাফত মজলিসের মোফাজ্জল হোসেনের।

কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) এ আসনে বৈধ প্রার্থীÑ বিএনপির মো. জসিম উদ্দিন, জামায়াতে ইসলামীর মো. মোবারক হোসেন, এবি পার্টির ব্যারিস্টার জোবায়ের আহমেদ, জেএসডির শিরিন আক্তার, বাংলাদেশ মুসলিম লীগের আবুল কালাম ইদ্রীস, জাতীয় পার্টির এমরানুল হক, ইনসানিয়াত বাংলাদেশের তানজিল আহমেদ ও ইসলামী আন্দোলন বাংলাদেশের রাশেদুল ইসলাম। মনোনয়ন বাতিল হওয়া প্রার্থীরা হলেনÑ এনপিপির আবুল বাশার ও বাংলাদেশ কমিউনিস্ট পার্টির আবদুল্লাহ আল কাফি।

কুমিল্লা-৬ (সদর) এ আসনে বৈধ প্রার্থীÑ বিএনপির মনিরুল হক চৌধুরী, জামায়াতে ইসলামীর কাজী দ্বীন মোহাম্মদ, বিএনপির বিদ্রোহী স্বতন্ত্র হাজী আমিন উর রশিদ ইয়াছিন, বাংলাদেশ ইসলামী ফ্রন্টের মাসুম বিল্লাহ, বাংলাদেশ মুসলিম লীগের মো. ইয়াছিন, এবি পার্টির মিয়া মোহাম্মদ তৌফিক, জেএসডির ওবায়দুল কবীর মোহন, গণঅধিকার পরিষদের মোবারক হোসেন ও ইসলামী আন্দোলন বাংলাদেশের হারুনুর রশিদ। বাতিলরা হলেনÑ মুক্তিজোটের আমির হোসেন ফরায়েজী ও বাসদের কামরুন নাহার সাথী।

কুমিল্লা-৭ (চান্দিনা) এ আসনে বৈধ প্রার্থীÑ বিএনপির রেদোয়ান আহমেদ, জামায়াতের মাওলানা মোশাররফ হোসেন, স্বতন্ত্র আতিকুল আলম শাওন, ইসলামী আন্দোলন বাংলাদেশের মাওলানা এতেশামুল হক ও খেলাফত মজলিসের সোলাইমান খান। বাতিলরা হলেনÑ মুক্তিজোটের সজল কুমার কর ও স্বতন্ত্র মাওলানা সালেহ সিদ্দিকী।

কুমিল্লা-৮ (বরুড়া)  এ আসনে বৈধ প্রার্থীÑ বিএনপির জাকারিয়া তাহের সুমন, জামায়াতের সফিকুল আলম হেলাল, বাংলাদেশ রিপাবলিকান পার্টির মফিজ উদ্দিন, সুপ্রিম পার্টির গোলাম মোর্শেদ, জাতীয় পার্টির এইচএমএম ইরফান, ইসলামী আন্দোলন বাংলাদেশের গোলাম সাদেক, খেলাফত মজলিসের জোবায়ের হোসেন ও ইসলামী ঐক্যজোটের আবদুল কাদের। বাতিল প্রার্থীÑ জাতীয় পার্টির নুরুল ইসলাম মিলন ও বাসদের মোহাম্মদ আলী আশরাফ।

কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) বৈধ প্রার্থীÑ বিএনপির আবুল কালাম, জামায়াতে ইসলামীর ড. সৈয়দ একেএম সরওয়ার উদ্দিন ছিদ্দিকী, ইসলামী আন্দোলনের সেলিম মাহমুদ, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের আবু বকর সিদ্দিক, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের মিজানুর রহমান চৌধুরী, বাংলাদেশ খেলাফত মজলিসের মাহবুবুর রহমান ও মোহাম্মদ আবুল কাশেম। মনোনয়ন বাতিল হয়েছেÑ খেলাফত মজলিসের আবদুল হক আমিনী, স্বতন্ত্র ইয়াছির মোহাম্মদ ফয়সাল আশিক, মোহাম্মদ মফিজুর রহমান, স্বতন্ত্র সামিরা আজিম দোলা, রশিদ আহমেদ হোসাইনী ও জাতীয় পার্টির গোলাম মোস্তফা কামাল।

কুমিল্লা-১০ (নাঙ্গলকোট ও লালমাই) বৈধ প্রার্থীÑ বিএনপির আবদুল গফুর ভূঁইয়া, জামায়াতে ইসলামীর ইয়াছিন আরাফাত, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের কাজী নুর আলম সিদ্দিকী, আমজনতার দলের আবদুল্লাহ আল নোমান, বাংলাদেশ কংগ্রেসের হাসান আহমেদ, গণঅধিকার পরিষদের রমিজ বিন আরিফ ও ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. শামছুদ্দোহা। বাতিল প্রার্থীÑ স্বতন্ত্র মোবাশ্বের আলম ভূঁইয়া ও স্বতন্ত্র মোস্তফা সাজ্জাদ হাসান।

কুমিল্লা-১১ (চৌদ্দগ্রাম) বৈধ প্রার্থীÑ জামায়াতের ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের, বিএনপির কামরুল হুদা, বাংলাদেশ কংগ্রেসের এএফএম আবদুর রহিম, জাতীয় পার্টির মো. মাইন উদ্দিন, গণফ্রন্টের আলমগীর হোসেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের মহিউদ্দিন শহীদ ও মুক্তিজোটের মোহাম্মদ ইউসুফ। বাতিল প্রার্থী স্বতন্ত্র তৌহিদুল ইসলাম।

ফেনী : ফেনীর তিনটি সংসদীয় আসনে ৩৫ প্রার্থীর মধ্যে ২২ জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। ১২ জনের মনোনয়নপত্র বাতিল ও সদ্য প্রয়াত বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মনোনয়ন স্থগিত করা হয়েছে।

ফেনী-১  বৈধ প্রার্থীÑ বিএনপির রফিকুল আলম মজনু, ইসলামী আন্দোলন বাংলাদেশের কাজী গোলাম কিবরিয়া, জামায়াতে ইসলামীর এসএম কামাল উদ্দিন, জাতীয় পার্টির মোতাহের হোসেন চৌধুরী, গণমুক্তি জোটের মাহবুব মোর্শেদ মজুমদার ও বাংলাদেশ খেলাফত আন্দোলন থেকে আনোয়ার উল্লাহ ভূঞা। অন্যদিকে ৩ জনের মনোনয়ন বাতিল ও সদ্য প্রয়াত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মনোনয়নপত্র স্থগিত করা হয়েছে। বাতিল প্রার্থীরা হলেনÑ বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী মোহাম্মদ নাজমুল আলম, বাংলাদেশ কংগ্রেসের ফিরোজ উদ্দিন ভূঁইয়া ও স্বতন্ত্র প্রার্থী নিজাম উদ্দিন ভূঁইয়া।

ফেনী-২ বৈধ প্রার্থী বিএনপির অধ্যাপক জয়নাল আবেদিন, এবি পার্টির মজিবুর রহমান, ইসলামী আন্দোলন বাংলাদেশের একরামুল হক ভূঞা, জেএসডির সামসুদ্দিন মজুমদার, বাসদের জসিম উদ্দিন, খেলাফত মজলিশের মোস্তাফিজুর রহমান, বাংলাদেশ খেলাফত আন্দোলনের মোহাম্মদ আবুল হোসেন, গণঅধিকার পরিষদের তারেকুল ইসলাম ভূঞা ও আমজনতা দলের সাইফুল করিম মজুমদার। বাতিল প্রাথীরাÑ ইনসানিয়াত বিপ্লবের তাহেরুল ইসলাম, বাংলাদেশ খেলাফত মজলিশের হারুনুর রশিদ ভূঞা, স্বতন্ত্র এয়াকুব নবী, এসএম হুমায়ুন কবীর পাটওয়ারী ও ইসমাইল।

ফেনী-৩  বৈধ প্রার্থীÑ বিএনপির আবদুল আওয়াল মিন্টু, জাতীয় পার্টির আবু সুফিয়ান, জামায়াতের মোহাম্মদ ফখরুদ্দিন, ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. সাইফ উদ্দিন, ইসলামী ফ্রন্ট বাংলাদেশের মো. আবু নাছের, বাসদের আবদুল মালেক ও বাংলাদেশ খেলাফত আন্দোলনের মোহাম্মদ খালেকুজ্জামান পাটোয়ারী। মনোনয়ন বাতিল হয়েছেÑ ইনসানিয়াত বিপ্লবের মো. হাসান আহমদ, বাংলাদেশ খেলাফত মজলিসের মোহাম্মদ আলী, স্বতন্ত্র প্রার্থী খালেদ মাহমুদ ও স্বতন্ত্র মাহবুবুল হক রিপনের।

ভোলা : ভোলা-৪ (চরফ্যাশন-মনপুরা) : বাতিল প্রার্থীরা হলেনÑ ইসলামী আন্দোলনের প্রার্থী মোকাররম, মো: কামাল উদ্দিন ও স্বতন্ত্রী রফিকুল ইসলাম। বৈধ প্রার্থীরা হলেনÑ বিএন‌পির নুরুল ইসলাম নয়ন, জাতীয় পা‌র্টির মিজানুর রহমান, জামায়া‌তে ইসলামীর মোস্তফা কামাল, এল‌ডিএমের আবুল কালাম ও আমজনতার দ‌লরে জামাল উদ্দিন রুমী।

সিলেট : সিলেট-৩ : এ আসনে বিএনপির এমএ মালিকের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। রবিবার সিলেটের রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক সারওয়ার আলম ওই ঘোষণা দেন।

বরিশাল : বরিশালের ছয়টি সংসদীয় আসনে মনোনয়নপত্র বাছাইয়ের শেষ দিনে ৪১ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। বাতিল করা হয়েছে ৪ জনের।

বরিশাল-১ (আগৈলঝাড়া-গৌরনদী)  বৈধ প্রার্থীÑ বিএনপির জহির উদ্দিন স্বপন, বিএনপির বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী ইঞ্জিনিয়ার আবদুস সোবহান, জামায়াতের হাফেজ মো. কামরুল ইসলাম খান, ইসলামী আন্দোলন বাংলাদেশের রাসেল সরদার মেহেদী ও জাতীয় পার্টির সেরনিয়াবাত সেকেন্দার আলী।

বরিশাল-২ (উজিরপুর-বানারীপাড়া) বৈধ প্রার্থীÑ বিএনপির এস সরফুদ্দিন আহম্মেদ সান্টু, জামায়াতের আব্দুল মান্নান, জাতীয় পার্টির(জেপি) আ. হক, জাতীয় পার্টির এমএ জলিল, খেলাফত মজলিসের মুন্সি মোস্তাফিজুর রহমান, ইসলামী আন্দোলন বাংলাদেশের মোহাম্মদ নেছার উদ্দীন, বাসদের তারিকুল ইসলাম, গণঅধিকার পরিষদের রঞ্জিত কুমার বাড়ৈ এবং এনপিপির সাহেব আলী।

বরিশল-৩ (বাবুগঞ্জ-মুলাদী)  বৈধ প্রার্থী বিএনপির অ্যাডভোকেট জয়নুল আবেদীন, এবি পাটির ব্যারিস্টার আসাদুজ্জামান ভূঁইয়া (ফুয়াদ), গণঅধিকার পরিষদের ইয়ামিন এইচএম ফারদিন, জাতীয় পার্টির গোলাম কিবরিয়া টিপু, জাতীয় পার্টির ফকরুল আহসান, ইসলামী আন্দোলনের মুহাম্মদ সিরাজুল ইসলাম, বাসদের আজমুল হাসান জিহাদ এবং জাতীয় পার্টির ইকবাল হোসেন।

বরিশাল-৪ (হিজলা-মেহেন্দীগঞ্জ)  বৈধ প্রার্থীÑ বিএনপির রাজিব আহসান, জামায়াতে ইসলামীর আব্দুল জব্বার, বাংলাদেশ জাসদের আব্দুস সালাম, ইসলামী আন্দোলনের সৈয়দ এছাহাক মো. আবুল খায়ের এবং মুক্তি জোটের আব্দুল জলিল।

বরিশাল-৫ (সদর)  বৈধ প্রার্থীÑ বিএনপির মজিবর রহমান সরোয়ার, জামায়াতে ইসলামীর মুয়াযযম হোসাইন হেলাল, ইসলামী আন্দোলন বাংলাদেশের মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম, বাসদের মনিষা চক্রবর্ত্তী, জাতীয় পার্টির আখতার রহমান, এনপিপির আব্দুল হান্নান সিকদার, এবি পার্টির তারিকুল ইসলাম, বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের (মার্কসবাদী) সাইদুর রহমান।

বরিশাল-৬ (বাকেরগঞ্জ)  বৈধ প্রার্থীÑ বিএনপির আবুল হোসেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিম, জামায়াতে ইসলামীর মো. মাহমুদুন্নবী, বাংলাদেশ মুসলীম লীগের আব্দুল কুদ্দুস, গণঅধিকার পরিষদের সালাউদ্দীন মিঞা এবং স্বতন্ত্র কামরুল ইসলাম।

নওগাঁ : নওগাঁর সংসদীয় ৬টি আসনে দাখিল হওয়া ৪১টি মনোনয়নপত্রের মধ্যে ৩৩ জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। ৮ জনের মনোনয়নপত্র বাতিল হয়েছে।

নওগাঁ-১ ৮ জনের মধ্যে ৩ জনের মনোনয়নপত্র বাতিল হয়েছে। তাদের মধ্যে বিএনপির নুরুল ইসলাম, স্বতন্ত্র মাহমুদুস সালেহীন ও স্বতন্ত্র প্রার্থী সোহরাব হোসেনের মনোনয়ন বাতিল করা হয়।

নওগাঁ-২  আসনে মনোনয়নপত্র জমা দেওয়া ৬ জনেরই মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে।

নওগাঁ-৩ ৮ জন মনোনয়নপত্র দাখিল করেছেন। স্বতন্ত্র দুই প্রার্থী পারভেজ আরেফিন সিদ্দিকী ও সাদ্দাম হোসেনের মনোনয়ন বাতিল হয়েছে। 

নওগাঁ-৪ (মান্দা) এ আসনে ৭ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। তার মধ্যে আরফানা বেগম ও আব্দুস সামাদের মনোনয়নপত্র বাতিল করা হয়।

নওগাঁ-৫ (সদর) এ আসনে ৭ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন। তাদের মধ্যে মনোনয়ন বাতিল হয়েছে নজমুল হক সনির। বৈধ প্রার্থী বিএনপির জাহিদুল ইসলাম ধলুসহ অন্য প্রার্থীরা রয়েছেন।

নওগাঁ-৬ পাঁচজন মনোনয়নপত্র দাখিল করেন। তাদের সবার মনোনয়নপত্র বৈধ বলে ঘোষণা করা হয়েছে।

গোপালগঞ্জ : গোপালগঞ্জ-১ এ আসনে ১৩ প্রার্থীর মধ্যে ৪ জনের মনোনয়ন বাতিল এবং ৯ জনের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়।

গোপালগঞ্জ-২ এ আসনে ১৩ জন প্রার্থীর মধ্যে ৬ জনের মনোনয়ন বাতিল এবং ৭ জনের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়।

গোপালগঞ্জ-৩ এ আসনে ১২ প্রার্থীর মধ্যে ২ জনের মনোনয়ন বাতিল এবং ১০ জনের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে।

দিনাজপুর : দিনাজপুরের ৬টি আসনে ৫ জন প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়েছে। এ ছাড়া বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যু হওয়ার তার মনোনয়নপত্রটি স্থগিত করা হয়েছে।

দিনাজপুর-৫ আসন ও দিনাজপুর-৬ আসনের ১৮ প্রার্থীর মনোনয়নপত্র বাছাই করা হয়।

দিনাজপুর-৫ (পার্বতীপুর-ফুলবাড়ী) আসনে আমজনতার দলের ইব্রাহিম আলী মণ্ডলের মনোনয়ন বাতিল করা হয়। এ ছাড়া অন্য ৯ প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়।

দিনাজপুন-৬ (বিরামপুর-হাকিমপুর-নবাবগঞ্জ-ঘোড়াঘাট) আসনে দুই স্বতন্ত্র প্রার্থী শাহনেওয়াজ ফিরোজ শাহ ও আব্দুল্লাহর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। এ আসনে বিএনপির ডা. এজেডএম জাহিদ হোসেন ও জামায়াতের প্রার্থী আনোয়ারুল ইসলামসহ ৬ প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়।

সিরাজগঞ্জ : সিরাজগঞ্জ ৬টি আসনে মোট ১৩ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।

সিরাজগঞ্জ-১ এ আসনে নাগরিক ঐক্যের নাজমুস সাকিব এবং স্বতন্ত্র আব্দুস সবুরের মনোনয়নপত্র বাতিল করা হয়। এ আসনে বিএনপির সেলিম রেজা ও জামায়াতের শাহীনুর আলমসহ পাঁচ প্রার্থীকে বৈধ ঘোষণা করা হয়েছে।

সিরাজগঞ্জ-২ এ আসনে জনতার দলের সোহেল রানা ও বাংলাদেশের কমিউনিস্ট পার্টির আনোয়ার হোসেনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। এ আসনে বিএনপির ইকবাল হাসান মাহমুদ টুকু ও জামায়াতের জাহিদুল ইসলামসহ পাঁচ প্রার্থীর মনোনয়নপত্র বৈধ বলে ঘোষণা করা হয়েছে।

সিরাজগঞ্জ-৩ এ আসনে স্বতন্ত্র ইলিয়াস রেজা রবিন এবং বাংলাদেশ খেলাফত মজলিসের আব্দুর রউফ সরকারের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। এ আসনে বৈধ প্রার্থী বিএনপির আয়নুল হক, জামায়াতের আব্দুস সামাদ ও জাতীয় পার্টির ফজলুল হক।

সিরাজগঞ্জ-৪ (উল্লাপাড়া) এ আসনে ৭ প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছিলেন। সিপিবির আব্দুল হাকিম ও স্বতন্ত্র আলমগীর হোসাইনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।

সিরাজগঞ্জ-৫ (বেলকুচি-চৌহালী) এ আসনেও ৭ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছিলেন। সিপিবির মতিয়ার রহমান ও স্বতন্ত্র গোলাম মওলা খান বাবলুর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।

সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর) এ আসনে ১৩ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছিলেন। বিএনপির শফিকুল ইসলাম ছালামের মনোনয়ন বাতিল করা হয়েছে। দুই স্বতন্ত্র প্রার্থী হুমায়ুন কবির ও ওয়াসেক ইকবাল খান মজলিসের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা