× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

অটোরিকশাসহ ৩ ছিনতাইকারী গ্রেপ্তার

পোরশা (নওগাঁ) প্রতিবেদক

প্রকাশ : ০৪ জানুয়ারি ২০২৬ ২১:৪৪ পিএম

আপডেট : ০৪ জানুয়ারি ২০২৬ ২২:০৪ পিএম

অটোরিকশাসহ ৩ ছিনতাইকারী গ্রেপ্তার

নওগাঁর পোরশায় ছিনতাইকৃত অটোরিকশা নিয়ে যাওয়ার সময় তিনজন ছিনতাইকারীকে আটক করেছে থানা পুলিশ। শুক্রবার (৩ জানুয়ারি) রাত পৌনে ৩টার সময় সরাইগাছি-আড্ডা রোডের কাঠপুকুর শ্মশানঘাট রাস্তার ওপর থেকে তাদের অটোরিকশাসহ গ্রেপ্তার করা হয়।

আটকরা হলেনÑ পত্নীতলা উপজেলার গুনরাজপুর গ্রামের রিপন হোসেন (২৫), জাহাঙ্গীর হোসেন (৪০) ও লিটন হোসেন (৩০)। 

জানা গেছে, পাঁচজন ছিনতাইকারী শুক্রবার নওগাঁ বালুডাঙ্গা বাসস্ট্যান্ড থেকে নওগাঁ সদরের চকপাথুরিয়া পূর্বপাড়া গ্রামের মৃত মোজাম্মেল হকের ছেলে শফিকুলের অটোরিকশা রিজার্ভ করে পত্নীতলা উপজেলার বেলঘরিয়া এলাকায় নিয়ে আসে। সেখানে অটোতে থাকা ৫ জনের মধ্যে দুজন নেমে যায়। পরে অন্য তিনজন অটোচালক শফিকুলকে মারধর করে তার কাছ থেকে অটোরিকশাটি ছিনতাই করে নিয়ে পোরশা উপজেলার কাঠপুকুর শ্মশান এলাকায় নিয়ে এলে সঙ্গীয় ফোর্সসহ রাস্তায় টহলরত এএসআই খুশিরাম দাস তাদের গ্রেপ্তার করলে অটোরিকশা ছিনতাইয়ের কথা স্বীকার করে। তারা বিষয়টি পত্নীতলা থানাকে অবগত করে। ফলে গত শনিবার রাতে ছিনতাইকৃত অটোরিকশাসহ গ্রেপ্তার তিন ছিনতাইকারীকে পত্নীতলা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। পোরশা থানা ওসি ছিনতাইকারীদের বিরুদ্ধে পত্নীতলা থানায় মামলা হয়েছে বলে জানান।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা