× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সিমেন্ট ও ডিজেলসহ আটক ১৮

টেকনাফ (কক্সবাজার) সংবাদদাতা

প্রকাশ : ০৪ জানুয়ারি ২০২৬ ২১:৪২ পিএম

আপডেট : ০৪ জানুয়ারি ২০২৬ ২২:০৬ পিএম

সিমেন্ট ও ডিজেলসহ আটক ১৮

সেন্ট মার্টিন সংলগ্ন সমুদ্র এলাকায় কোস্ট গার্ডের পৃথক দুটি অভিযানে মিয়ানমারে পাচারের সময় বিপুল পরিমাণ সিমেন্ট ও ডিজেল জব্দ করা হয়েছে। এ সময় বাংলাদেশি ও মিয়ানমারের নাগরিকসহ ১৮ পাচারকারীকে আটক করা হয়।

বাংলাদেশ কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক রবিবার (৪ জানুয়ারি) সকালে এসব তথ্য জানান।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গত শুক্রবার রাত ১০টার দিকে কোস্ট গার্ড জাহাজ অপূর্ব বাংলা সেন্টমার্টিন দ্বীপের দক্ষিণ-পশ্চিম সংলগ্ন সমুদ্র এলাকায় বিশেষ অভিযান চালায়। অভিযানে একটি সন্দেহজনক ফিশিং বোট তল্লাশি করে শুল্ক ও কর ফাঁকি দিয়ে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে বহন করা প্রায় ৩ লাখ টাকা মূল্যের ৬০০ বস্তা সিমেন্ট উদ্ধার করা হয়। এ ঘটনায় ১১ বাংলাদেশি পাচারকারীকে আটক করা হয়।

অন্যদিকে পরদিন ৩ জানুয়ারি রাত ২টার দিকে একই এলাকায় অবস্থানরত মিয়ানমারের একটি ফিশিং বোট তল্লাশি করে প্রায় ১ লাখ ৮০ হাজার টাকা মূল্যের ১ হাজার ৫০০ লিটার ডিজেল জব্দ করা হয়। এ সময় ৭ মিয়ানমারের নাগরিককে আটক করা হয়। আটক ব্যক্তিদের টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা