× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ভোটারদের সচেতনতায় ভিডিও চিত্র প্রদর্শনী

মির্জাগঞ্জ (পটুয়াখালী) সংবাদদাতা

প্রকাশ : ০৪ জানুয়ারি ২০২৬ ২১:৪০ পিএম

আপডেট : ০৪ জানুয়ারি ২০২৬ ২২:০৬ পিএম

ভোটারদের সচেতনতায় ভিডিও চিত্র প্রদর্শনী

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে মির্জাগঞ্জে ভোটারদের সচেতন ও অংশগ্রহণ নিশ্চিতকল্পে ভিডিও চিত্র প্রদর্শনী ও উঠান বৈঠক অনুষ্ঠিত।

রবিবার (৪ জানুয়ারি) বিকালে পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার ৪নং দেউলি সুবিদখালী ইউনিয়ন পরিষদ (চরখালী) সংলগ্ন মাঠে সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে এই ভিডিও প্রদর্শনী ও উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। আয়োজনে প্রধান অতিথি ছিলেন মির্জাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মোছা. মলিহা খানম।

এ সময় উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. সেলিম রেজা, আইসিটি কর্মকর্তা মো. মিরাজ হোসেন ও দেউলী সুবিদখালী ইউনিয়ন পরিষদ সচিব মো. জলিলুর রহমান তালুকদারসহ বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক ব্যক্তিত্ব ও স্থানীয় জনসাধারণ উপস্থিত ছিলেন।

সহকারী রিটার্নিং কর্মকর্তা ইউএনও মোছা. মলিহা খানম বলেন, ভোটারদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করে একটি অংশগ্রহণ মূলক ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের বার্তা পৌঁছে দিতেই সরকারের এই উদ্যোগ।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা