× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নির্বাচনের আগে ও পরে কয়েক দিন ‘সিল’ করা থাকবে রোহিঙ্গা ক্যাম্প : ইসি সানাউল্লাহ

কক্সবাজার প্রতিবেদক

প্রকাশ : ০৪ জানুয়ারি ২০২৬ ২১:২৯ পিএম

আপডেট : ০৪ জানুয়ারি ২০২৬ ২২:০৮ পিএম

নির্বাচনের আগে ও পরে কয়েক দিন ‘সিল’ করা থাকবে রোহিঙ্গা ক্যাম্প : ইসি সানাউল্লাহ

নির্বাচন কমিশনার (ইসি) অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ বলেছেন, জাতীয় সংসদ নির্বাচনের আগে ও পরবর্তী কয়েক দিন কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পগুলো সিল করে রাখা হবে। এজন্য আইনশৃঙ্খলা বাহিনীসহ সংশ্লিষ্টদের প্রয়োজন নির্দেশনা দেওয়া হয়েছে। তিনি বলেন, স্বচ্ছতা, নিরপেক্ষতা ও দৃঢ়তা এই তিন নির্দেশনা নিয়ে নির্বাচন কমিশন এগোচ্ছে। 

রবিবার (৪ জানুয়ারি) সন্ধ্যায় কক্সবাজার জেলা প্রশাসক কার্যালয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে ‘আইনশৃঙ্খলা রক্ষাকারী সেল’ আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন ইসি সানাউল্লাহ।

তিনি বলেন, ভোটের সময় রোহিঙ্গারা যেন কোনোভাবেই মিছিল-মিটিংয়ে অংশগ্রহণ করতে না পারে এবং তাদের যেন অপরাধে কেউ ব্যবহার না পারে। এজন্য ভোটের আগে ও পরবর্তী কয়েক দিন উখিয়া-টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পগুলোকে সিল করে রাখতে হবে। এ সময় আগামী জাতীয় সংসদ নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এ নির্বাচন ভালো করতে না পারলে তার পরিণতি সবাইকে ভোগ করতে হবে বলে আইনশৃঙ্খলা বাহিনীকে সতর্ক করে মন্তব্য করেন তিনি।

নির্বাচনকে কেন্দ্র করে এখন থেকে যৌথ বাহিনীর অপারেশন শুরু হবে জানিয়ে এই নির্বাচন কমিশনার বলেন, এ অভিযানের মূল লক্ষ্য হবে ৩টি। অবৈধ অস্ত্র উদ্ধার, চিহ্নিত সন্ত্রাসীদের গ্রেপ্তার ও নির্বাচনী আচরণ বিধির বড় ধরনের ব্যত্যয় থাকলে তা অ্যাড্রেস করা।

এ সময় নির্বাচন পরিচালনায় নিয়োজিত কর্মকর্তাদের উদ্দেশে তিনি বলেন, কোনো দিকে ঝুকে যাবেন না, কেউ ধমক দিলে ভড়কে যাবেন, এটা হবে না। আইন অনুসরণ করে যেভাবে কাজ করতে হয় আপনি সেভাবে করবেন। ইসি সানাউল্লাহ বলেন, এটি সবার ভাবমূর্তি পুনরুদ্ধারের নির্বাচন। রাজনৈতিক ইনস্টিটিউশন, নির্বাচন কমিশন, প্রশাসন ও পুলিশসহ সবার ভাবমূর্তি পুনরুদ্ধারের নির্বাচন।

জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা মো. আব্দুল মান্নানের সভাপতিত্বে মতবিনিময় সভায় কক্সবাজারে নিয়োজিত বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনী ও সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারাসহ প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এর আগে দুপুর সাড়ে ১২টার দিকে উখিয়া উপজেলা পরিষদ মিলনায়তনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে আয়োজিত আইনশৃঙ্খলা কমিটির সঙ্গে মতবিনিময় সভা করে ইসি সানাউল্লাহ।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা