× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

জামাতার পরিকল্পনায় খুন বিএনপি নেতা আলমগীর, সীমান্তে সতর্কতা

যশোর ও চুয়াডাঙ্গা প্রতিবেদক

প্রকাশ : ০৪ জানুয়ারি ২০২৬ ২১:২৭ পিএম

আপডেট : ০৪ জানুয়ারি ২০২৬ ২২:০৯ পিএম

জামাতার পরিকল্পনায় খুন বিএনপি নেতা আলমগীর, সীমান্তে সতর্কতা

সম্পত্তির দখল নিতে বিএনপি নেতা আলমগীরকে গুলি করে হত্যার পরিকল্পনা করেন নিহতের মেয়েজামাই বাসেদ আলী পরশ। রবিবার (৪ জানুয়ারি) এক সংবাদ সম্মেলনের মাধ্যমে চাঞ্চল্যকর এ তথ্য গণমাধ্যমকে জানান যশোরের পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম।

তিনি জানান, মূলত শ্বশুরের সম্পত্তি ও গাড়ির প্রতি লোভ ছিল জামাতা বাসেদ আলীর। এছাড়া স্ত্রীর ওপর দীর্ঘদিনের ক্ষোভও ছিল তার। সেই লোভ ও ক্ষোভের জের ধরেই হত্যার পরিকল্পনা করা হয়। 

পুলিশ সুপার আরও জানান, বাসেদ আলীর আমিনুল ইসলাম সাগরের সঙ্গে ও আলমগীরের বিভিন্ন বিষয় নিয়ে শত্রুতা চলছিল। তাই সাগর ও বাসেদ আলী এই হত্যাকাণ্ডের পরিকল্পনা করেন। তবে তারা কেউ সরাসরি হত্যাকাণ্ডে অংশ নেননি। ভাড়াটে খুনি দিয়ে আলমগীর হোসেনকে খুন করান। আসামিদের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করলে হত্যাকাণ্ডের বিস্তারিত তথ্য বেরিয়ে আসবে। এছাড়া বাকিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

এর আগে শনিবার সন্ধ্যায় যশোর শহরের শংকরপুর ইসহাক সড়কে আলমগীর হোসেনকে গুলি করে হত্যা করেন দুর্বৃত্তরা। নিহত আলমগীর যশোর পৌর বিএনপির ৭ নম্বর ওয়ার্ডের যুগ্ম সম্পাদক ছিলেন। এ ঘটনায় কোতোয়ালি থানা পুলিশ ও ডিবি পুলিশ যৌথ অভিযান চালিয়ে বাসেদ আলী পরশ ও তার সহযোগী আমিনুল ইসলাম সাগরকে আটক করেন। আটককৃতরা শংকরপুর এলাকার বাসিন্দা। এ ঘটনায় ওই দুজনসহ অজ্ঞাতনামা আরও ৪-৫ জনের বিরুদ্ধে মামলা করে নিহত আলমগীরের পরিবার।

এদিকে আলমগীরের হত্যাকারীদের সীমান্ত অতিক্রম ঠেকাতে রবিবার সকাল থেকে চুয়াডাঙ্গা ও বেনাপোল সীমান্তে বিজিবির সতর্কতা ও তল্লাশি কার্যক্রম বাড়ানো হয়েছে।

চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল নাজমুল হাসান রবিবার পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানান, বিএনপি নেতা আলমগীর হোসেন হত্যার পরপরই বিজিবি দুষ্কৃতকারীদের আটকের জন্য সীমান্তে তৎপরতা শুরু করেছে। সীমান্ত এলাকায় তল্লাশি কার্যক্রম চলমান রয়েছে। এছাড়া সীমান্তের ঝুঁকিপূর্ণ ও গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে বাড়ানো হয়েছে টহল ও গোয়েন্দা নজরদারি।

যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী জানান, আলমগীর হোসেন হত্যার আসামিরা যেন কিছুতেই সীমান্ত অতিক্রম করে ভারতে পালাতে না পারে, সেজন্য বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। সীমান্তের প্রতিটি পয়েন্টে নজরদারি ও তল্লাশি কার্যক্রম জোরদার করা হয়েছে। সীমান্তে অতিরিক্ত বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা