× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বিএনপির শোকসভা: নির্বাচনে দলীয় সিদ্ধান্ত মানার আহ্বান

নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিবেদক

প্রকাশ : ০৪ জানুয়ারি ২০২৬ ২০:৪৪ পিএম

আপডেট : ০৪ জানুয়ারি ২০২৬ ২০:৫০ পিএম

বিএনপির শোকসভা:  নির্বাচনে দলীয় সিদ্ধান্ত মানার আহ্বান

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (০৪ জানুয়ারি) বিকালে পৌর এলাকার মহিলা ডিগ্রি কলেজ মাঠ প্রাঙ্গণে এই দোয়ার আয়োজন করা হয়। ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) সংসদীয় আসনে বিএনপির মনোনীত প্রার্থী অ্যাডভোকেট আব্দুল মান্নানের সভাপতিত্বে শোকসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির উপদেষ্টা ও জাতীয় নির্বাহী কমিটির সদস্য তকদীর হোসেন মো. জসিম। 

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, আমরা কয়েকটি জায়গায় সভা করে একটাই কথা বলেছি-আমরা ধানের শীষের লোক। ধানের শীষের জন্য আমরা জেল-জুলুম খেটেছি। মনোনয়ন যেই পাক না কেন, আমরা ধানের শীষের লোক। সেই পরিপ্রেক্ষিতে ৭ জন প্রার্থী মিলে আমরা মনোনয়ন রিভিউ চেয়েছিলাম। কিন্তু পত্রপত্রিকায় দেখেছি আমাদের ভাতিজা কাজী নাজমুল হোসেন তাপস নাকি স্বতন্ত্র নির্বাচন করবেন। আমি তাকে অনুরোধ করব, আসুন আমরা সবাই ধানের শীষের পক্ষে নির্বাচন করি। 

তিনি আরও বলেন, স্বতন্ত্র প্রার্থী হলে মনে হয় আমি এমপি হয়েই গেছি- সব মানুষ আমার পক্ষে। কিন্তু ভোটের সময় প্রকৃত চিত্র বোঝা যাবে। তিনি বলেন, বেগম খালেদা জিয়ার মৃত্যুতে যে সহমর্মিতা ও আন্তরিকতা সৃষ্টি হয়েছে এবং দলের প্রতি সাধারণ মানুষের যে আবেগ প্রকাশ পাচ্ছে, তাতে মনে হয় ধানের শীষের সামনে কোনো প্রার্থী দাঁড়াতে পারবে না। 

উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. নাজমুল করিম ও উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আসরাফ হোসেন রাজুর সঞ্চালনায় সভায় আরও উপস্থিত ছিলেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক মাসুদ রানা, উপজেলা বিএনপির সহ-সভাপতি গোলাম হোসেন খান টিটু, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. দেলোয়ার হোসেন সোহেল, পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি হাসিবুল হাদিস শাহিন, সাংগঠনিক সম্পাদক মো. শুক্কুর খান, জেলা বিএনপির আইনবিষয়ক সম্পাদক ব্যারিস্টার আসরাফ রহমান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ফারুক আহমেদ, তোজাম্মেল হক বকুল, পৌর যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক রুহুল আমিন, ছাত্রদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি অনন্ত হিরা, ছাত্রদলের সাবেক সদস্য সচিব আবদুল্লাহ আল উদয়সহ উপজেলা বিএনপি, পৌর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের শীর্ষস্থানীয় নেতারা। 

 উল্লেখ্য, বিএনপির প্রাথমিক মনোনয়ন দেওয়া হয় উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এম এ মান্নানকে। পরে বিএনপির মনোনয়ন বঞ্চিত জাতীয় নির্বাহী কমিটির সদস্য তকদীর হোসেন মো. জসিম, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মো. সায়েদুল হক সাঈদ, কেন্দ্রীয় কৃষক দলের সহ-সাধারণ সম্পাদক কে এম মামুনুর রশীদ, জাতীয় নির্বাহী কমিটির সদস্য সালাহউদ্দিন ভূঁইয়া শিশির, জেলা বিএনপির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক কাজী নাজমুল হোসেন তাপস, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নাজমুল করিম, কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রাজীব আহসান চৌধুরী পাপ্পুসহ সাতজন প্রার্থী এক মঞ্চে উঠে অ্যাডভোকেট মান্নানের মনোনয়ন রিভিউয়ের অনুরোধ জানান। একই সঙ্গে বিভিন্ন কর্মসূচি ঘোষণা করা হয়Ñ যার মধ্যে নবীনগর থেকে বাঙ্গরা পর্যন্ত মানববন্ধন ও মশাল মিছিল কর্মসূচি পালন করা হয়। 

এই সাতজনের মধ্যে ছয়জন ইতোমধ্যে ধানের শীষের পক্ষে নিজেদের অবস্থান ঘোষণা করেছেন এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট চেয়েছেন। 

তবে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মাঠ চষে বেড়াচ্ছেন জেলা বিএনপির অর্থনৈতিকবিষয়ক সম্পাদক কাজী নাজমুল হোসেন তাপস।

 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা