জামালপুর সংবাদদাতা
প্রকাশ : ০৪ জানুয়ারি ২০২৬ ১৫:৩২ পিএম
আপডেট : ০৪ জানুয়ারি ২০২৬ ১৫:৩৪ পিএম
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামালপুর-৫ (সদর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী কেন্দ্রীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক ও জামালপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহ মো. ওয়ারেছ আলী মামুনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।
রবিবার (৪ জানুয়ারি) সকালে জেলা রিটার্নিং
কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে অ্যাডভোকেট শাহ মো. ওয়ারেছ আলী
মামুনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন রিটার্নিং অফিসার মোহাম্মদ ইউসুপ আলী।
এর আগে গত ২৯ ডিসেম্বর (সোমবার) স্বজন ও স্থানীয়রা
অ্যাডভোকেট ওয়ারেছ আলী মামুন জেলা রিটার্নিং অফিসার মোহাম্মদ ইউসুপ আলীর কাছে
মনোনয়ন পত্র দাখিল করেন। মনোনয়নপত্রের সঙ্গে তিনি হলফনামাও দাখিল করেন।
হলফনামায় এই প্রার্থী উল্লেখ করেন যে, তিনি পেশায়
একজন আইনজীবী। এই পেশা থেকে তার বার্ষিক আয় ৮ লাখ টাকার বেশি। তার স্ত্রীর
ব্যবসা খাত থেকে বার্ষিক আয় দেখানো হয়েছে ৬ লাখ টাকার বেশি। অ্যাডভোকেট মামুনের
বিরুদ্ধে মোট ১০টি ফৌজদারি মামলার কথা উল্লেখ আছে। এর মধ্যে ৩টিতে তিনি খালাস
পেয়েছেন, ৩টিতে অব্যাহতি পেয়েছেন এবং বাকি ৪টি মামলার নিষ্পত্তি দেখানো হয়েছে। তার
নামে ২৭ লাখ টাকা মূল্যের একটি টয়োটা কার রয়েছে। এছাড়া স্ত্রীর বিবাহের উপহার
হিসেবে পাওয়া ১৫ তোলা স্বর্ণলংকারসহ এই দম্পতির নামে কৃষি ও অকৃষি জমির তথ্যও
হলফনামায় দেওয়া হয়েছে।
ভোটাররা আশা করছেন, নির্বাচিত হলে এই প্রার্থী
স্বচ্ছ ও জবাবদিহিমূলক নেতৃত্ব প্রদানের পাশাপাশি জনকল্যাণ ও এলাকার উন্নয়নমূলক
কাজে মনোনিবেশ করবেন।