× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কাঁঠালিয়ায় এক ব্যক্তির ঝুলন্ত মরদেহ উদ্ধার করছে পুলিশ

ঝালকাঠি প্রতিবেদক

প্রকাশ : ০৪ জানুয়ারি ২০২৬ ১৪:৪৪ পিএম

কাঁঠালিয়ায় এক ব্যক্তির ঝুলন্ত মরদেহ উদ্ধার করছে পুলিশ

ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলার শৌলজালিয়া ইউনিয়নের বিনাপানির দক্ষিণ বলতলা গ্রামে মো. রুহুল আমিন মুন্সী (৪৮) নামের এক ব্যক্তির রেন্ডি গাছের সঙ্গে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে। নিহত রুহুল আমিন উপজেলার শৌলজালিয়া ইউনিয়নের দক্ষিণ বলতলা গ্রামের আতাহার আলী মুন্সির বড় ছেলে।

স্বজন ও স্থানীয়রা জানান, গতকাল শনিবার সন্ধ্যা থেকে রুহুল আমিনকে বাড়িতে না দেখায় পরিবারের লোকজন বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পায়নি। পরে রবিবার সকালে তার বাবা আতাহার মুন্সি বাড়ির সামনের বাগানের গাছের সঙ্গে গলায় ফাঁস অবস্থায় ঝুলতে দেখে ডাক চিৎকার দিলে পার্শ্ববর্তী লোকজন ছুটে এসে কাঁঠালিয়া থানা পুলিশে খবর দেয়। পরে থানা পুলিশ ঝুলন্ত মরদেহটি উদ্ধার করেন। কাঁঠালিয়া থানা অফিসার ইনচার্জ আবু নাসের রায়হান জানান, খবর পেয়ে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝালকাঠির মর্গে প্রেরণ করা হয়েছে,  রিপোর্ট পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা