× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

দেশের সর্বনিম্ন তাপমাত্রা আজ যেখানে

মৌলভীবাজার প্রতিবেদক

প্রকাশ : ০৪ জানুয়ারি ২০২৬ ১৩:৪২ পিএম

তীব্র  শীত থেকে রক্ষা পেতে আগুন পোহাতে দেখা যায় সাধারণ মানুষকে। প্রবা ফটো

তীব্র শীত থেকে রক্ষা পেতে আগুন পোহাতে দেখা যায় সাধারণ মানুষকে। প্রবা ফটো

দেশের সর্বনিম্ন তাপমাত্রা রবিবার সকাল ৯টায় রেকর্ড করা হয়েছে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে। চায়ের এই রাজধানীতে আজ তাপমাত্রা  ৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

জেলাটিতে ৩ জানুয়ারি একই সময়ে ছিল ১২ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ একদিনের ব্যবধানে তাপমাত্রা কমেছে প্রায় ৩ ডিগ্রি সেলসিয়াস। 

সর্বনিম্ন তাপমাত্রার এই বিষয়টি নিশ্চিত করেছেন শ্রীমঙ্গল আবহাওয়া অফিসের সিনিয়র আবহওয়া পর্যবেক্ষক মুজিবুর রহমান।

সিনিয়র আবহওয়া পর্যবেক্ষক মুজিবুর রহমান জানান, গতকাল সকাল ৯টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ১২ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। তবে আজ  তা নেমে দাড়ায় ৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াসে। কনকনে শীতের সঙ্গে জেলা জুড়ে বইছে মৃদু শৈত্যপ্রবাহ।

এদিকে গত প্রায় এক সপ্তাহ ধরে পুরো জেলায় ঘন কুয়াশা, হিমেল হাওয়ায় মৌলভীবাজারে শীতের তীব্রতা ক্রমশ বেড়েই চলেছে। ভোর থেকে দুপুর পর্যন্ত দেখা মিলছে না সূর্যের। তীব্র শীত ও মৃদু শৈত্যপ্রবাহের কারণে চরম দুর্ভোগে পড়েছেন জেলার ৯২টি চা বাগানের লক্ষাধিক শ্রমিক জনগোষ্ঠী, হাওরের বোরো চাষি, কর্মজীবী ও শ্রমজীবী মানুষ। তীব্র শীত থেকে রক্ষা পেতে স্থানে স্থানে আগুন জ্বালিয়ে উষ্ণতা নিচ্ছেন সাধারণ মানুষ।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা