× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বিএনপি নেতাকে গুলি করে হত্যা: বেনাপোল সীমান্তে তল্লাশি জোরদার বিজিবির

বেনাপোল প্রতিনিধি

প্রকাশ : ০৪ জানুয়ারি ২০২৬ ১২:৩৮ পিএম

বেনাপোল সীমান্তে কড়া নজরদারি ও তল্লাশি কার্যক্রম বৃদ্ধি বিজিবির

বেনাপোল সীমান্তে কড়া নজরদারি ও তল্লাশি কার্যক্রম বৃদ্ধি বিজিবির

যশোরে  বিএনপি নেতা আলমগীর হোসেনকে (৫৫)  গুলি করে হত্যার ঘটনায় বেনাপোল সীমান্ত এলাকায় কড়া নজরদারি ও তল্লাশি কার্যক্রম বৃদ্ধি করেছে বর্ডার গার্ড (বাংলাদেশ) বিজিবি। জেলার শংকরপুর এলাকায় শনিবার রাত ৮ টার দিকে এ হত্যার ঘটনা ঘটে।

রবিবার সকাল থেকেই অতিরিক্ত চেকপোষ্ট স্থাপন করে সীমান্তের প্রতিটি পয়েন্টে তল্লাশি কার্যক্রম বৃদ্ধি করেছে বিজিবি।
যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে: কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী জানান, বিএনপি নেতা আলমগীর হোসেন হত্যার  ঘটনায় জড়িত আসামিরা যাতে কোনোভাবেই সীমান্ত অতিক্রম করে ভারতে পালাতে না পারে, সেজন্য বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। সীমান্তের প্রতিটি পয়েন্টে নজরদারি ও তল্লাশি কার্যক্রম জোরদার করা হয়েছে।
সীমান্তের গুরুত্ব ও ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে বিজিবির টহল ও গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। সেই সঙ্গে সীমান্ত এলাকায় অতিরিক্ত বিজিবি মোতায়েন করা হয়েছে। এছাড়া যেসব সীমান্তে ভারতের কাঁটাতারের বেড়া নেই, সেসব সীমান্তে ব্যাপক নজরদারি বৃদ্ধি করা হয়েছে বলে জানান তিনি।
শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা