নরসিংদী প্রতিবেদক
প্রকাশ : ০৩ জানুয়ারি ২০২৬ ২২:৪৮ পিএম
আপডেট : ০৩ জানুয়ারি ২০২৬ ২২:৫২ পিএম
নরসিংদীতে কলেজ ছাত্রীকে কুপিয়ে হত্যাচেষ্টার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (২ জানুয়ারি) রাতে নরসিংদী সদর উপজেলার হাজীপুর ইউনিয়নের বদরপুর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়েছে।
নরসিংদী সদর থানার উপ-পরিদর্শক শ্রী রামকৃষ্ণ দাস বিষয়টি নিশ্চিত করেছেন।
গ্রেপ্তারকৃতরা হলেন- নরসিংদী সদর উপজেলার হাজীপুর ইউনিয়নের বদরপুরের উত্তরপাড়া এলাকার
আবুল হাসেমের ছেলে শিপন (২৭), সুলতান মিয়ার ছেলে আবুল হাসেম (৬২) ও আবুল কাশেম (৬০)।
এর আগে ২৬ ডিসেম্বর ২০২৫ পারিবারিক কলহের জেরে শহরতলীর হাজীপুরের বদরপুর এলাকার রউফ
মিয়ার মেয়ে একাদশ শ্রেণির শিক্ষার্থী দিনা আক্তারকে (১৭) অভিযুক্ত'রা কুপিয়ে
রক্তাক্ত জখম করে। এরই জেরে দিনার পিতা রউফ মিয়া অভিযুক্ত ৫ জনের নামে নরসিংদী সদর
থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
নরসিংদী সদর থানার উপ-পরিদর্শক শ্রী রামকৃষ্ণ দাস জানান, পারিবারিক কলহের জেরে কলেজ
পড়ুয়া ছাত্রীকে কুপিয়েছে আসামিরা। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ৩ জনকে গ্রেপ্তার
করা হয়েছে। বাকি দুই জনকেও গ্রেপ্তারের চেষ্টা চলছে।