× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সেনাবাহিনীর অবস্থান হবিগঞ্জ সদর থানার সামনে, নিরাপত্তা জোরদার

হবিগঞ্জ প্রতিবেদক

প্রকাশ : ০৩ জানুয়ারি ২০২৬ ২২:০১ পিএম

সেনাবাহিনীর অবস্থান হবিগঞ্জ সদর থানার সামনে, নিরাপত্তা জোরদার

‘বানিয়াচং থানা পুড়িয়েছি, এসআই সন্তোষকে আমরা জ্বালিয়ে দিয়েছি’ বলে শায়েস্তাগঞ্জ থানার ওসি’কে ধমকানো বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের (বৈছাআ) হবিগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক মাহদী হাসানকে গ্রেপ্তার করার ঘটনায় হবিগঞ্জ সদর থানা ঘেরাও করার চেষ্টা করেছে বৈছাআ’র লোকজন। এ সময় সেনাবাহিনী উপস্থিত হলে তারা চলে যায়। বর্তমানে সদর থানার সামনে সেনাবাহিনী অবস্থান নিয়ে নিরাপত্তা জোরদার করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।

শনিবার (৩ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে শায়েস্তানগর এলাকা থেকে ডিবি পুলিশ হবিগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক মাহদী হাসানকে গ্রেপ্তার  করেছে। বিষয়টি নিশ্চিত করেছেন হবিগঞ্জের পুলিশ সুপার ইয়াছমিন খাতুন।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা