× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ওসির সঙ্গে বাকবিতণ্ডার ভিডিও ভাইরাল

হবিগঞ্জে বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মাহদী আটক

হবিগঞ্জ প্রতিবেদক

প্রকাশ : ০৩ জানুয়ারি ২০২৬ ২০:৪৫ পিএম

আপডেট : ০৩ জানুয়ারি ২০২৬ ২১:৩৪ পিএম

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের (বৈছাআ) হবিগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক মাহদী হাসান। ছবি: ফেসবুক থেকে নেওয়া

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের (বৈছাআ) হবিগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক মাহদী হাসান। ছবি: ফেসবুক থেকে নেওয়া

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের (বৈছাআ) হবিগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক মাহদী হাসানকে আটক করেছে পুলিশ। 

জেলা শহরের শায়েস্তানগর এলাকা থেকে শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তাকে আটক করা হয়। 

হবিগঞ্জের পুলিশ সুপার (এসপি) ইয়াছমিন খাতুন আটকের বিষয়টি নিশ্চিত করেন।

এর আগে গত শুক্রবার ছাত্রলীগের সাবেক এক নেতাকে থানা থেকে ছাড়িয়ে আনতে গিয়ে ওসির সঙ্গে মাহদী হাসানের উত্তপ্ত বাক্যবিনিময় হয়, যার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। এর  পর থেকেই বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়।

ওই ভিডিওতে দেখা যায়, থানার ওসি আবুল কালামের সঙ্গে উত্তপ্ত বাক্যবিনিময় হচ্ছে মাহদীর। সে সময় ওসির কাছে এনামুলকে আটকের কারণ জানতে চান এ নেতা।

ভিডিওতে মাহদী হাসানকে বলতে শোনা যায়, ‘আমরা আন্দোলন করে গভমেন্টকে রিফর্ম (সংস্কার) করেছি। সেই জায়গায় প্রশাসন আমাদের লোক। আপনি আমাদের লোককে আটক করে নিয়ে এসেছেন এবং আমাদের সঙ্গেই বাকবিতণ্ডা করছেন।

‘এখন বলছেন, আন্দোলনকারী হয়েছেন তো কী হয়েছে? আমাদের এইখানে ১৭ জন শহীদ হয়েছে। আমরা বানিয়াচং থানাকে পুড়িয়ে দিয়েছিলাম। এসআই সন্তোষকে জ্বালিয়ে দিয়েছিলাম। আপনি এসেছেন ঠিক আছে, কিন্তু কোন সাহসে এই কথা বললেন জানতে চাই?’

ঘটনার সূত্রপাত শুক্রবার ভোররাতে। সাবেক ছাত্রলীগ নেতা পরিচয়ে হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার কলিমনগরের বাড়ি থেকে এনামুল হাসান নয়নকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ। 

খবর পেয়ে দুপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা নেতারা থানায় গিয়ে তাকে ছাড়িয়ে আনেন। পরে সদর সার্কেলের সহকারী পুলিশ সুপার শহিদুল হক মুন্সীর মধ্যস্থতায় এনামুলকে ছেড়ে দেওয়া হয়।

শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম বলেন, ‘আমরা ছাত্রলীগের ২০২৩ সালের কমিটি অনুসারে এনামুলকে আটক করেছিলাম। পরবর্তীতে বিষয়টি উভয় পক্ষের মধ্যস্থতায় এনামুল হাসান নয়নকে ছেড়ে দেওয়া হয়েছে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা