× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সোনারগাঁওয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বাস-ট্রাক সংঘর্ষে আহত ১০

সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিবেদক

প্রকাশ : ০৩ জানুয়ারি ২০২৬ ১৬:৫১ পিএম

আপডেট : ০৩ জানুয়ারি ২০২৬ ১৬:৫৫ পিএম

ঘটনাস্থল থেকে পুলিশ ক্ষতিগ্রস্ত যানবাহন সরিয়ে নিলে যান চলাচল স্বাভাবিক হয়। প্রবা ফটো

ঘটনাস্থল থেকে পুলিশ ক্ষতিগ্রস্ত যানবাহন সরিয়ে নিলে যান চলাচল স্বাভাবিক হয়। প্রবা ফটো

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের যাত্রীবাহী বাস ও ট্রাকের সংঘর্ষে কমপক্ষে ১০ জন আহত হয়েছেন। শনিবার দুপুর ১২টায় মহাসড়কের পিরোজপুর বাস স্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে। 

আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতাল ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আহতদের পরিচয় পাওয়া যায়নি।

সংঘর্ষে মহাসড়কের চট্টগ্রামগামী লেনে প্রায় এক ঘণ্টা যান চলাচল ব্যাহত হয়। পরে হাইওয়ে পুলিশের সদস্যরা ঘটনাস্থল থেকে ক্ষতিগ্রস্ত যানবাহন সরিয়ে নিলে যান চলাচল স্বাভাবিক হয়।

এ বিষয়ে কাচঁপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদির জিলানী জানান, রাজধানীর সায়েদাবাদ থেকে চট্টগ্রামগামী তিসা পরিবহন নামের বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা একটি ট্রাকের পেছনে ধাক্কা দেয়। এতে বাসযাত্রী ও ট্রাকের থাকা দুই শ্রমিক সহ কমপক্ষে ১০ জন আহত হয়েছে।  বাসটিকে জব্দ করে থানায় নেওয়া হয়েছে। ঘটনাটির তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা