× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নওগাঁয় বইছে শৈত্যপ্রবাহ, সর্বনিম্ন তাপমাত্রার রেকর্ড

নওগাঁ প্রতিবেদক

প্রকাশ : ০৩ জানুয়ারি ২০২৬ ১০:৫৫ এএম

আপডেট : ০৩ জানুয়ারি ২০২৬ ১১:১৭ এএম

ঘন কুয়াশার ভিতর হেডলাইট জ্বালিয়ে চলছে যানবাহন। শনিবার সকালে নওগাঁ সদর উপজেলা থেকে তোলা। প্রবা ফটো

ঘন কুয়াশার ভিতর হেডলাইট জ্বালিয়ে চলছে যানবাহন। শনিবার সকালে নওগাঁ সদর উপজেলা থেকে তোলা। প্রবা ফটো

নওগাঁয় বইছে মৃদু শৈত্য প্রবাহ, সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯.০ ডিগ্রী সেলসিয়াস। পৌষের শুরু থেকেই নওগাঁয় ১১ থেকে ১৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পারদ উঠানামা করলেও শনিবার সকাল ৯টায় নওগাঁর এ নিম্ন তাপমাত্রার রেকর্ড করা হয়।

পৌষের মাঝামাঝি এসে জেঁকে বসেছে তীব্র শীত। সূর্যের দেখা মিলছে না বলেই চলে। ঘন কুয়াশা ও হিমেল হাওয়ায় বিপর্যস্ত হয়ে পড়েছে এই অঞ্চলের মানুষের স্বাভাবিক জীবনযাত্রা। দিনের বেলাতেও ছোট-বড় যানবাহনগুলো হেডলাইট জ্বালিয়ে চলাচল করতে দেখা গেছে। এমন কনকনে শীতে সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন শ্রমজীবী ও নিম্ন আয়ের মানুষেরা।

স্থানীয় বাসিন্দারা জানান, গত কয়েকদিন থেকে কুয়াশার পাশাপাশি ঠান্ডা বাতাস বইতে থাকায় বেশি শীত অনুভূত হচ্ছে। তবে তুলনামূলকভাবে গত কয়েক দিনের চেয়ে আজকের কনকনে ঠান্ডায় বিপর্যস্ত হয়ে পড়েছে মানুষ। খড়কুটো জ্বালিয়ে মানুষদের শীত নিবারণের চেষ্টা করতে দেখা গেছে। 

নওগাঁর সদর উপজেলার ভ্যানচালক আলিমুদ্দিন মন্ডল বলেন, ‘গত কয়েকদিন থেকে আজকে শীত অনেক বেশি। ভ্যান চালাতে অনেক কষ্ট হচ্ছে। হাত কাঁপাকাঁপি করে হ্যান্ডেল ভালো করে ধরে রাখা যায় না। লোকজনও সেভাবে বাইরে বের হচ্ছে না। পেটের দায়ে ঠান্ডা লাগলেও বাইরে আসতে হচ্ছে।’ 

শহরের বিভিন্ন সড়কও জনশূন্য অবস্থায় দেখা গেছে। প্রয়োজন ছাড়া কেউ ঘরের বাইরে হচ্ছে না। 

বদলগাছী আবহাওয়া ও কৃষি পর্যবেক্ষণাগারের পর্যবেক্ষক হামিদুল হক বলেন, “জেলায় মৃদু শৈত্য প্রবাহ বইছে। আজকে সকাল ৯টায় জেলার সর্বনিম্ন তাপমাত্রা ৯ দশমিক ০ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। গতকাল থেকে সূর্যের দেখা না পাওয়ায় আজকে শীত কিছুটা বেশি। আগামী কয়েকদিন তাপমাত্রা এরকম থাকতে পারে।”

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা