× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বাগেরহাটে আগুনে পুড়ে বৃদ্ধার মৃত্যু

বাগেরহাট প্রতিবেদক

প্রকাশ : ০২ জানুয়ারি ২০২৬ ২০:১৭ পিএম

বাগেরহাটে আগুনে পুড়ে বৃদ্ধার মৃত্যু। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

বাগেরহাটে আগুনে পুড়ে বৃদ্ধার মৃত্যু। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

বাগেরহাটে একটি ঝুপড়ি ঘরে লাগা আগুনে পুড়ে হায়া বিবি (৯০) নামের এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। 

বাগেরহাট সদর উপজেলার যাত্রাপুর ইউনিয়নের উৎকুল গ্রামে শুক্রবার সকালে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্র জানায়, সকালে ওই বাড়িতে আগুন লাগার খবর পেয়ে বাগেরহাট ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। পরে ভস্মীভূত ঘরটি থেকে ওই বৃদ্ধার মরদেহ উদ্ধার করা হয়।

বাগেরহাট ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার শেখ মামুন আর রশিদ জানান, প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে—মশার কয়েল থেকে আগুনের সূত্রপাত হয়েছিল। বৃদ্ধা যে ঘরটিতে থাকতেন সেটি পলিথিন ও দাহ্য বস্তু দিয়ে তৈরি হওয়ায় মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে। ফলে ওই বৃদ্ধা বের হওয়ার সুযোগ পাননি এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

বাগেরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুম খান জানান, নিহত হায়া বিবির পৈতৃক বাড়ি বরিশাল জেলায়। বিয়ের পর তিনি যশোরে বসবাস করতেন। তবে শেষ বয়সে সন্তানদের অবহেলার কারণে তিনি অসহায় হয়ে পড়েন। নিরুপায় হয়ে দীর্ঘদিন ধরে বাগেরহাটে বোনের বাড়িতে আশ্রয় নিয়েছিলেন তিনি। জীবিকার তাগিদে ভিক্ষা করতেন এবং বোনের বাড়ির পাশে নিজের তৈরি ছোট্ট একটি পলিথিনের ঝুপড়িতে একা থাকতেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা