× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ঘন কুয়াশা

জাহাজের ধাক্কায় মেঘনায় ডু‌বল ৩০০ টন লবণবাহী ট্রলার

ভোলা প্রতি‌বেদক

প্রকাশ : ০২ জানুয়ারি ২০২৬ ১৫:০৬ পিএম

আপডেট : ০২ জানুয়ারি ২০২৬ ১৫:৫৬ পিএম

মেঘনায় ডু‌বল ৩০০ টন লবনবাহী ট্রলার

মেঘনায় ডু‌বল ৩০০ টন লবনবাহী ট্রলার

ভোলার তুলাতু‌লি মেঘনা নদী‌তে জাহা‌জের ধাক্কায় ৩০০ টন লবণবাহী ট্রলারডু‌বির ঘটনা ঘ‌টে‌ছে। এ ঘটনায় ট্রলা‌রে থাকা ৭ আরোহী জীবিত উদ্ধার হ‌য়ে‌ছে। ত‌বে লবণ নদী‌র পানিতে মিশে গে‌ছে।

ভোলা সদর উপ‌জেলার তুলাতু‌লি এলাকার ইলিশ বা‌ড়ি সংলগ্ন মেঘনা নদী‌তে বৃহস্পতিবার মধ্যরাতে এ ঘটনা ঘ‌টে। 

ট্রলা‌রে মা‌ঝি মো. বেলাল উদ্দিন ও শ্রমিক মো. আজিজ জানান, বৃহস্প‌তিবার সকা‌লের দি‌কে কক্সবাজা‌রের কুতুব‌দিয়া থে‌কে এম‌ভি দি‌লোয়া-৩ না‌মের ট্রলা‌রে তারা ৩০০ টন লবন বোঝাই ক‌রে খুলনার জেলখানা ঘা‌টের উদ্দে‌শে রওনা হন। রাত আনুমা‌নিক আড়াইটার দি‌কে ভোলার তুলাতু‌লি এলাকার ইলিশ বা‌ড়ি সংলগ্ন মেঘনা নদী‌তে এলে ঘনকুয়াশার মধ্যে প‌রেন। ওই সময় এক‌টি জাহাজ তা‌দের তা‌দের ট্রলার‌টি‌কে ধাক্কা দেয়। এতে ট্রলা‌রে পা‌নি ঢুক‌তে শুরু কর‌লে তারা তীরের দি‌কে চালা‌তে শুরু ক‌রেন। তীরের কাছাকা‌ছি এলে ট্রলার‌টি ডু‌বে যায়। এসময় ট্রলা‌রের থাকা ৭ আরোহী তা‌দের আরেক‌টি ছোট নৌকায় ক‌রে তীরে উঠে আসেন। ত‌বে এ ঘটনায় তা‌দের কেউ আহত ও নি‌খোঁজ হয়‌নি। কিন্তু এ ঘটনায় প্রায় ৫০ লাখ টাকার ক্ষয়-ক্ষ‌তি হ‌য়ে‌ছে ব‌লে দাবি তা‌দের। 

এদি‌কে খবর পে‌য়ে শুক্রবার দুপুর ১টার দি‌কে ঘটনাস্থ‌লে পৌঁছান কোস্টগার্ড দ‌ক্ষিণ জো‌নের সদস‌্যরা। ডু‌বে যাওয়া ট্রলার‌টি‌কে উদ্ধারের চেষ্টা কর‌ছেন তারা। 

ভোলার ইলিশা নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ও‌সি) সৈদয় আশিকুর রহমান জানান, খবর পে‌য়ে নৌ পু‌লিশ সদস‌্যরা ঘটনাস্থ‌লে গি‌য়ে‌ছেন। ডু‌বে যাওয়া ট্রলার‌টি‌কে উদ্ধারের চেষ্টা কর‌ছেন তারা।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা