× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মা-ছেলের আত্মহত্যা ঠেকাল হাইওয়ে পুলিশ

শেরপুর (বগুড়া) প্রতিবেদক

প্রকাশ : ০২ জানুয়ারি ২০২৬ ১৪:১৬ পিএম

মা-ছেলের আত্মহত্যা ঠেকাল হাইওয়ে পুলিশ

বগুড়ার শেরপুর হাইওয়ে পুলিশের উপপরিদর্শক (এসআই) আলামিনের বিচক্ষণতায় রক্ষা পেয়েছে এক মা ও তার তিন বছরের শিশু সন্তানের প্রাণ। এ নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। প্রশংসায় ভাসছেন এসআই আলামিনের নাম।

ওই মা এবং শিশু উপজেলার মির্জাপুর ইউনিয়নের মির্জাপুর গ্রামের মো. হাবিব (২৮) এর স্ত্রী আশা খাতুন (২১) এবং তিন বছরের ছেলে সন্তান।

মির্জাপুর এলাকার ঢাকা বগুড়া মহাসড়কে বৃহস্পতিবার দিবাগত রাত ১টায় তাদেরকে রক্ষা করেন এসআই আলামিন।

হাইওয়ে পুলিশের উপপরিদর্শক আলামিনের সঙ্গে কথা বলে জানা যায়, বৃহস্পতিবার রাতের ডিউটিতে ছিলেন তিনি। রাত ১টায় টহল দল নিয়ে উপজেলা মির্জাপুর এলাকায় এলে তার নজরে আসে প্রচন্ড ঠাণ্ডার মধ্যে একটি শিশু সন্তান কোলে নিয়ে মহাসড়কের পাশে দাঁড়িয়ে রয়েছেন একজন মা।

বিষয়টি তার সন্দেহজনক মনে হলে তিনি দ্রুত সেখানে উপস্থিত হয়ে তাদের নিরাপদ দূরত্বে নিয়ে যান। পরে তিনি জানতে পারেন, পারিবারিক কলহের জের ধরে ওই মা তার তিন বছরের শিশু সন্তানকে নিয়ে গতির গাড়ির নিচে ঝাপ দিয়ে আত্মহত্যা করতে এসেছিলেন।

এসআই আলামিন জানান, ঘটনাটি জানার পর রীতিমতো শিউরে উঠেন তিনি। শুকরিয়া আদায় করে তিনি বলেন, সেখানে পৌঁছাতে দুই মিনিট দেরি হলেই ঝরে যেত দুটি তরতাজা প্রাণ। উদ্ধারের পর তাদের আশ্বস্ত করে শেরপুর থানায় হস্তান্তর করেন তিনি।

এ নিয়ে শেরপুর থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) তোফাজ্জল বলেন, ভুক্তভোগী নারীর পরিবারের সদস্যদের ডেকে নিয়ে সমঝোতা করে তাদের নিকট হস্তান্তর করা হয়েছে। মা আর শিশু সন্তান এখন নিরাপদে রয়েছেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা