× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ঘন কুয়াশায় এক্সপ্রেসওয়েতে ত্রিমুখী সংঘর্ষ, আহত ১০

শিবচর (মাদারীপুর) প্রতিবেদক

প্রকাশ : ০২ জানুয়ারি ২০২৬ ১২:২৩ পিএম

ঘন কুয়াশায় এক্সপ্রেসওয়েতে ত্রিমুখী সংঘর্ষ, আহত ১০

ঘন কুয়াশার কারণে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের মাদারীপুরের শিবচরে যাত্রীবাহী বাস-পিকআপ ও কাভার্ড ভ্যানের ত্রিমুখী সংঘর্ষ হয়েছে। এতে অন্তত ১০ জন আহত হয়েছেন।

ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের মাদারীপুরের শিবচর উপজেলার বন্দরখোলা এলাকায় শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে এই দুর্ঘটনা ঘটে। 

খবর পেয়ে শিবচর হাইওয়ে থানা পুলিশ গাড়ি ৩টিকে সড়ক থেকে উদ্ধার করে সড়কের যান চলাচল স্বাভাবিক করে।

শিবচর হাইওয়ে থানা পুলিশ সূত্রে জানা গেছে, সকাল সাড়ে ৮টার দিকে খুলনা থেকে ছেড়ে আসা ঢাকাগামী টুংগীপাড়া এক্সপ্রেসের একটি দ্রুতগামী যাত্রীবাহী বাস মাদারীপুরের শিবচর উপজেলার বন্দরখোলা এলাকায় এলে ঘন কুয়াশার কারণে সামনে থাকা ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেডের একটি কাভার্ড ভ্যানের সাথে ধাক্কা দেয়। এসময় পেছন থেকে একটি পিকআপ এসে দুর্ঘটনাকবলিত গাড়ি দুটিকে ধাক্কা দেয়। এতে বাসে থাকা কমপক্ষে ১০ জন যাত্রী আহত হয়। আহতদের উদ্ধার করে স্থানীয়ভাবে চিকিৎসাসেবা দেওয়া হয়েছে।

শিবচর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম বলেন, ঘন কুয়াশার কারণে একটি বাস, কাভার্ড ভ্যান ও পিকআপের ত্রিমুখী সংঘর্ষের ঘটনায় কয়েকজন যাত্রী সামান্য আহত হয়েছে। আহতদের স্থানীয়ভাবে চিকিৎসা প্রদান করা হয়েছে। সড়ক থেকে গাড়ি ৩টি উদ্ধার করে যান চলাচল স্বাভাবিক করা হয়েছে। গাড়িগুলোকে থানায় নিয়ে আসা হয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা