× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নগরজুড়ে কম্বল বিতরণ, দুর্দশা দেখে আবেগপ্রবণ হয়ে পড়লেন চট্টগ্রামের ডিসি

চট্টগ্রাম অফিস

প্রকাশ : ০১ জানুয়ারি ২০২৬ ২৩:৩১ পিএম

শীতের রাতে আর্তমানবতার সেবায় রাস্তায় নামলেন চট্টগ্রামের জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। ছবি:  সংগৃহীত

শীতের রাতে আর্তমানবতার সেবায় রাস্তায় নামলেন চট্টগ্রামের জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। ছবি: সংগৃহীত

থার্টি ফার্স্ট নাইটের উৎসবে যখন বন্দরনগরীর একাংশ মত্ত, ঠিক তখনই কনকনে শীতের রাতে আর্তমানবতার সেবায় রাস্তায় নামলেন চট্টগ্রামের জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।

গত বুধবার গভীর রাতে নগরীর বিভিন্ন এলাকায় ঘুরে তিনি ৬০০ অসহায় ও ছিন্নমূল মানুষের মাঝে কম্বল বিতরণ করেন।

ডিসি হিলের বাসভবন থেকে বের হয়ে জেলা প্রশাসক নগরীর ষোলশহর রেলওয়ে স্টেশন, দামপাড়া, চকবাজার ও লালদীঘিসহ বিভিন্ন এলাকা পরিদর্শন করেন। ষোলশহর স্টেশনে শীতে কাঁপতে থাকা দুই পথশিশু ঝুমুর ও শাহীনকে দেখে তিনি থমকে দাঁড়ান। নিজ হাতে তাদের গায়ে কম্বল জড়িয়ে দেওয়ার পাশাপাশি শিশু দুটি অভুক্ত আছে জেনে তাৎক্ষণিকভাবে খাবারের জন্য আর্থিক সহায়তা প্রদান করেন।

মানবিকতার এই ধারা আরও বিস্তৃত হয় মহসীন কলেজ এলাকায়। সেখানে ফুটপাতে আশ্রিত শারীরিক প্রতিবন্ধী আব্দুল মজিদ ও তার সাত বছর বয়সী শিশু কন্যা ইয়াসমিনের দুর্দশা দেখে জেলা প্রশাসক আবেগপ্রবণ হয়ে পড়েন। টেকনাফ থেকে আসা এই পরিবারের স্থায়ী পুনর্বাসনের দায়িত্ব নিয়ে তিনি তাদের জেলা প্রশাসকের কার্যালয়ে আসার আমন্ত্রণ জানান।

এ প্রসঙ্গে জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেন, "উৎসবের রাতে শহরের একদল মানুষ যখন অর্থ খরচ করছেন, তখন অন্যদল না খেয়ে শীতে কষ্ট পাচ্ছে—এটি মানা কঠিন। একজন পিতা হিসেবে এই শিশুদের পাশে দাঁড়ানো আমি আমার নৈতিক দায়িত্ব বলে মনে করেছি।"

নগরীর গুরুত্বপূর্ণ আটটি পয়েন্টে এই শীতবস্ত্র বিতরণ করা হয়। প্রশাসনের শীর্ষ কর্মকর্তার এমন সরাসরি উপস্থিতি ও মানবিক আচরণ সাধারণ মানুষের মধ্যে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা