× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মেঘনা নদীতে বিশেষ কম্বিং অপারেশন

মতলব উত্তর (চাঁদপুর) প্রতিবেদক

প্রকাশ : ০১ জানুয়ারি ২০২৬ ২১:২৫ পিএম

আপডেট : ০১ জানুয়ারি ২০২৬ ২১:২৭ পিএম

মেঘনা নদীতে বিশেষ কম্বিং অপারেশন

চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় মেঘনা নদীতে অবৈধ মাছ শিকার ও জাল ব্যবহার বন্ধে বিশেষ কম্বিং অপারেশন পরিচালিত হয়েছে।

বৃহস্পতিবার (০১ জানুয়ারি) উপজেলার মেঘনা নদীর নাসিরারচর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ৫০টি রিংচাই এবং প্রায় ৫ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়। জব্দকৃত কারেন্ট জাল ঘটনাস্থলেই পুড়িয়ে বিনষ্ট করা হয়। এ ছাড়া নদীতে স্থাপিত ২টি অবৈধ জাগ উচ্ছেদ করা হয়।

অভিযানটি পরিচালনা করেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা বিজয় কুমার দাস। এ সময় মোহনপুর নৌ পুলিশ ফাঁড়ির এসআই মো. কালাম উপস্থিত থেকে সহযোগিতা করেন।

উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা বিজয় কুমার দাস বলেন, মেঘনা নদীর মাছের প্রজনন ও জীববৈচিত্র্য রক্ষায় এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে। অবৈধভাবে মাছ শিকার ও নিষিদ্ধ জাল ব্যবহারকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।



শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা