× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ভাণ্ডারিয়ায়

নদীতে বিষ দিয়ে মাছ ধরায় ৩ জেলের কারাদণ্ড

ভাণ্ডারিয়া (পিরোজপুর) প্রতিনিধি

প্রকাশ : ০১ জানুয়ারি ২০২৬ ১৩:৫৬ পিএম

আপডেট : ০১ জানুয়ারি ২০২৬ ১৪:০০ পিএম

নদীতে বিষ দিয়ে মাছ ধরায় ৩ জেলের কারাদণ্ড

পিরোজপুরের ভাণ্ডারিয়া উপজেলার পোনা নদীতে বিষ প্রয়োগ করে মাছ শিকারের সময় তিন জেলেকে হাতেনাতে আটক করেছে কোস্টগার্ড সদস্যরা। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করা হয়।  

ভিটাবাড়িয়া ইউনিয়নের উত্তর শিয়ালকাঠী পোনা নদীতে বৃহস্পতিবার সকালে এ ঘটনা ঘটে।

আটকরা হলেন- উত্তর শিয়ালকাঠী গ্রামের হাফিজুল খান (৩৫), রফিকুল ইসলাম (৩৫) এবং কামলা খলিফা (৪৫)।

সকাল ১১ টায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ভাণ্ডারিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) উজ্জল হালদার। ভ্রাম্যমাণ আদালতে মৎস্য রক্ষা ও সংরক্ষণ আইন ১৯৫০ এর ৩ (সি) ধারায় হাফিজুল খান কে ১ মাসের কারাদন্ড ও ৫শত টাকা এবং রফিকুল ইসলাম ও কামল খলিফাকে ১৫ দিন কারদন্ড ও প্রতেককে ৫শত টাকা জরিমানা করেন।

এসময় উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সৈয়দ নজরুল ইসলাম উপস্থিত ছিলেন।  

ভাণ্ডারিয়া কোস্ট গার্ড কন্টিনজেন্ট কমান্ডার মো. রাজু আহম্মেদ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পোনা নদীতে বিষ দিয়ে মাছ ধরার সময় তিনজনকে আটক করি। তাদের কাছ থেকে দুটি নৌকা জব্দ করা হয়েছে। তবে এ সময় খালেক নামে একজন পালিয়ে যান।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা