× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

চুয়াডাঙ্গায় সর্বনিম্ন তাপমাত্রা ৮ দশমিক ৫ ডিগ্রি

চুয়াডাঙ্গা প্রতিবেদক

প্রকাশ : ০১ জানুয়ারি ২০২৬ ১২:৫০ পিএম

চুয়াডাঙ্গায় সর্বনিম্ন তাপমাত্রা ৮ দশমিক ৫ ডিগ্রি

সকাল থেকেই ঘন কুয়াশার চাদরে ঢাকা চুয়াডাঙ্গার প্রকৃতি। হাড়কাঁপানো ঠান্ডা আর হিমেল বাতাসের দাপট। একদিনের ব্যবধানে তাপমাত্রা হঠাৎ কমে যাওয়ায় জেলার ওপর দিয়ে বয়ে যাচ্ছে মাঝারি শৈত্য প্রবাহ। রাত আর দিনের তাপমাত্রা থাকছে প্রায়ই একই। কনকনে এই শীতে সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন ছিন্নমূল ও খেটে খাওয়া মানুষ। তবে সকালে সূর্যের দেখা মিলেছে। সূর্যের যতটুকু উত্তাপ আছে সেটুকুই আর্শীবাদ হয়েছে এ জনপদের শীর্তাত মানুষের।

আজ বৃহস্পতিবার সকাল ৬টায় চুয়াডাঙ্গায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮.৭ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসের আর্দ্রতা ৯৩ শতাংশ। সকাল ৯টায় চুয়াডাঙ্গায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮.৭ ডিগ্রি এবং বাতাসের আর্দ্রতা ৯৬ শতাংশ। জেলায় গতকাল বুধবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৮ ডিগ্রী সেলসিয়াস।

এদিকে শীতে বেড়েছে ঠান্ডাজনিত রোগ এবং ডায়রিয়া। প্রতিদিন হাসপাতালোতে রোগীর ভিড় বাড়ছে।

চুয়াডাঙ্গা প্রথম শ্রেণির আবহাওয়া পর্যবেক্ষণাগারের ইনচার্জ মো. জামিনুর রহমান  জানান, তাপমাত্রার এ অবস্থা আরও দু-একদিন বিরাজমান থাকতে পারে। আগামীকাল কিছুটা তাপমাত্রা বাড়তে পারে। তবে ১০ ডিগ্রির নীচে থাকবে। শৈত্য প্রবাহ চলমান থাকবে। এরপর তিনদিন শৈত্যপ্রবাহ থাকবে না। তারপর আবার শৈত্য প্রবাহ আসতে পারে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা