× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নবীনগরে খালেদা জিয়ার গায়েবানা জানাজা ও দোয়া মাহফিল

নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিবেদক

প্রকাশ : ৩১ ডিসেম্বর ২০২৫ ১৮:৫৬ পিএম

বুধবার বিকেলে সলিমগঞ্জ আব্দুর রৌফ মুসলিম উচ্চ বিদ্যালয় মাঠে এই কর্মসূচির আয়োজন করা হয়। প্রবা ফটো

বুধবার বিকেলে সলিমগঞ্জ আব্দুর রৌফ মুসলিম উচ্চ বিদ্যালয় মাঠে এই কর্মসূচির আয়োজন করা হয়। প্রবা ফটো

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার সলিমগঞ্জ ইউনিয়নে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গায়েবানা জানাজা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে সলিমগঞ্জ আব্দুর রৌফ মুসলিম উচ্চ বিদ্যালয় মাঠে এই কর্মসূচির আয়োজন করা হয়।

সলিমগঞ্জ ইউনিয়ন বিএনপির সভাপতি গোলাম রব্বানী নয়নের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক মো. এনামুল হক সরকারের সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সদস্য সাইফুল ইসলাম বাবু।

জানাজা পূর্ব সংক্ষিপ্ত আলোচনায় বক্তারা বেগম খালেদা জিয়ার রাজনৈতিক সংগ্রাম ও আপসহীন নেতৃত্বের স্মৃতিচারণ করেন। তারা মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত ও জান্নাত কামনায় দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করেন। 

জানাজায় আরও উপস্থিত ছিলেন নবীনগর উপজেলা বিএনপির সাবেক ধর্ম বিষয়ক সম্পাদক মো. আলী হান্টু মোল্লা, সলিমগঞ্জ ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি আলী আহমদ, সাধারণ সম্পাদক জাকির হোসেন, সিনিয়র সহ-সভাপতি একরাম হোসেন, ইউনিয়ন যুব দলের সভাপতি মো. বাহার সরকার, এবং কৃষক দলের সভাপতি নবী শিকদার, জাতীয় বাদী মুক্তিযোদ্ধা প্রজন্ম দল কেন্দ্রীয় কমিটির সহ- সভাপতি মোঃ নাজিম উদ্দীন নাজিম, হেলাল আহম্মেদ, বোরহান শিকদার, আমান উল্লাহ, আলেক শাহ, খলিল মিয়া, হোসেন মিয়া, ফরহাদ মিয়া ও সোহেল মিয়াসহ স্থানীয় বিএনপি ও অঙ্গ-সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা