× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আনিসুল ইসলামের মনোনয়ন বাতিল ও গ্রেপ্তারের দাবি জুলাই যোদ্ধাদের

চট্টগ্রাম অফিস

প্রকাশ : ৩০ ডিসেম্বর ২০২৫ ২১:৩৮ পিএম

আপডেট : ৩০ ডিসেম্বর ২০২৫ ২১:৪০ পিএম

ছবি : প্রতিদিনের বাংলাদেশ

ছবি : প্রতিদিনের বাংলাদেশ

জুলাই-আগস্টের আন্দোলনে ছাত্র-জনতার ওপর গুলি চালিয়ে হত্যার অভিযোগ ও বিগত সরকারের ‘সহযোগী’ হিসেবে পরিচিত জাতীয় পার্টির নেতা আনিসুল ইসলাম মাহমুদের মনোনয়ন বাতিল এবং দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন বৈষম্যবিরোধী আন্দোলনে আহত ‌‌‘সম্মুখযোদ্ধারা’।

চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ও রিটার্নিং কর্মকর্তা ড. জিয়াউল হকের কাছে মঙ্গলবার দুপুরে তাদের দাবি সংবলিত লিখিত আবেদন জমা দেন জুলাই যোদ্ধাদের একটি প্রতিনিধি দল। বৈষম্যবিরোধী ছাত্র সমন্বয়ক মো. ওমর ফারুক ও রিদোয়ানুল ইসলামের নেতৃত্বে পাঁচ সদস্যের এই প্রতিনিধি দল এ আবেদন জমা দেয়।

লিখিত আবেদনে বলা হয়, পতিত হাসিনার ক্যাবিনেট মন্ত্রী আনিসুল ইসলামের চলমান পাঁচটি মামলার সুনির্দিষ্ট অভিযোগসহ তার অন্যান্য অপরাধের কথা উল্লেখ করেন এবং জুলাই আন্দোলনের চেতনার অবমাননার চিত্র তুলে ধরেন।

পরে চট্টগ্রাম জেলা প্রশাসক ও চট্টগ্রাম মহানগর পুলিশ (সিএমপি) কমিশনার কাছে পৃথক অভিযোগ দায়ের করেন জুলাই যোদ্ধারা। অভিযোগে অবিলম্বে আনিসুল ইসলাম মাহমুদকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনার জোর দাবি জানানো হয়। অন্যথায় শিগগিরই কঠোর আন্দোলনের ডাক দেওয়া হবে বলে হুঁশিয়ারি দেন তারা।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা