× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

শ্রদ্ধা ও ভালোবাসায় বিদায় সাবেক শিক্ষক মো. নুর উদ্দিনকে

জৈন্তাপুর (সিলেট) প্রতিবেদক

প্রকাশ : ৩০ ডিসেম্বর ২০২৫ ২১:২৭ পিএম

আপডেট : ৩০ ডিসেম্বর ২০২৫ ২১:৩৩ পিএম

শ্রদ্ধা ও ভালোবাসায় বিদায় সাবেক শিক্ষক মো. নুর উদ্দিনকে

শিক্ষা, নেতৃত্ব ও মানবিকতার এক দীর্ঘ অধ্যায়ের পরিসমাপ্তি ঘটলো জৈন্তাপুর উপজেলার চারিকাটা ইউনিয়নের নিশ্চিন্তপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক ও শিক্ষাঙ্গনের প্রবীণ ব্যক্তিত্ব মো. নুর উদ্দিনের অবসর উপলক্ষে ব্যতিক্রমধর্মী ও আবেগঘন বিদায়ী সংবর্ধনার আয়োজন করা হয়।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) বিকাল ৩টায় নিশ্চিন্তপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত এই সংবর্ধনায় বিদ্যালয়ের শিক্ষার্থী, অভিভাবক, সাবেক শিক্ষার্থী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও শিক্ষকসমাজ একত্রিত হয়ে শ্রদ্ধা ও ভালোবাসায় বিদায়ী শিক্ষককে সম্মান জানান।

অনুষ্ঠানে সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ও বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মোহাম্মদ জুলহাসের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সাখাওয়াত এরশাদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সহকারী জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. নজরুল ইসলাম, এ কে এম রুহুল আমিন, জৈন্তাপুর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবেদ হাসানসহ শিক্ষা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা। 

এছাড়াও উপস্থিত ছিলেন জেছিসের নির্বাহী পরিচালক এটিএম বদরুল ইসলাম এবং উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির নেতারা।

বক্তারা তাদের বক্তব্যে বলেন, দুর্গম পাহাড়ি ও চা-বাগান অধ্যুষিত লালাখাল-নিশ্চিন্তপুর এলাকায় ১৯৮৪ সালে একটি বিদ্যালয় গড়ে তোলা ছিল অত্যন্ত চ্যালেঞ্জিংয়ের কাজ। কিন্তু মো. নুর উদ্দিনের দূরদর্শী নেতৃত্ব, নিরলস পরিশ্রম ও অদম্য মনোবলে একটি বেসরকারি বিদ্যালয় ধীরে ধীরে সরকারি প্রতিষ্ঠানে রূপ নেয়। শুধু শিক্ষা বিস্তারই নয়, তার নেতৃত্বে এই প্রতিষ্ঠান জাতীয় পর্যায়েও সুনাম কুড়ায়, ২০১০ সালে বঙ্গবন্ধু গোল্ডকাপ চ্যাম্পিয়ন এবং ২০১২ সালে বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবলে রানার্সআপ হওয়ার গৌরব অর্জন করে।



বিদায়ী বক্তব্যে আবেগাপ্লুত মো. নুর উদ্দিন বলেন, এই বিদায় শেষ বিদায় নয়। আমি থাকব এই প্রতিষ্ঠানের সঙ্গেই, শিক্ষক হিসেবে নয়, একজন শুভাকাঙ্ক্ষী হিসেবে। 

তিনি ভবিষ্যৎ পরিচালকদের নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে কাজ করার আহ্বান জানিয়ে বলেন, সাবেক শিক্ষার্থীদের দেওয়া সম্মান ও ভালোবাসাই তার জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি।

অনুষ্ঠানে শিক্ষার্থী, সাবেক শিক্ষার্থী, অভিভাবক ও বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষকদের পক্ষ থেকে তার হাতে সম্মাননা স্মারক, ফুলের তোড়া ও উপহার তুলে দেওয়া হয়। উপস্থিত ছিলেন লালাখাল চা-বাগানের ব্যবস্থাপক অলিউর রহমান, বিভিন্ন সরকারি ও বেসরকারি বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ।

অনুষ্ঠান শেষে ফুলে সুসজ্জিত একটি জিপ গাড়িতে করে মো. নুর উদ্দিনকে রাজকীয় সম্মান ও ভালোবাসায় বিদায় জানানো হয়Ñ যা এলাকাবাসীর কাছে স্মরণীয় হয়ে থাকবে।

 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা