× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

খাগড়াছড়ি জেলা বিএনপির খালেদা জিয়ার ইন্তেকালে ৭ দিনের শোক ঘোষণা

খাগড়াছড়ি প্রতিবেদক

প্রকাশ : ৩০ ডিসেম্বর ২০২৫ ১৬:১০ পিএম

আপডেট : ৩০ ডিসেম্বর ২০২৫ ১৬:৩৭ পিএম

খাগড়াছড়ি জেলা বিএনপির খালেদা জিয়ার ইন্তেকালে ৭ দিনের শোক ঘোষণা

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপারসন এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে খাগড়াছড়িসহ সারা দেশে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ৭ দিনের শোক কর্মসূচির ঘোষণা করেন।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ভোর ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর।

এ উপলক্ষে মঙ্গলবার দুপুরে খাগড়াছড়ি জেলা বিএনপির দলীয় কার্যালয়ে শোক বই খোলা হয়। এ সময় জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ ভূঁইয়া শোক বইয়ে শোক প্রস্তাব লিখে মরহুমা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রাজনৈতিক জীবন ও অবদানের কথা স্মরণ করেন। পরে জেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা শোক বইয়ে শোক প্রস্তাব লিখে স্বাক্ষর করেন।

ঘোষিত ৭ দিনের শোক কর্মসূচির মধ্যে রয়েছ-খাগড়াছড়ি জেলা ও উপজেলা বিএনপির সকল দলীয় কার্যালয়ে কালো পতাকা উত্তোলন, দলের সকল নেতাকর্মীর কালো ব্যাচ ধারণ এবং জেলা ও উপজেলা পর্যায়ের দলীয় কার্যালয়ে মরহুমা দেশনেত্রীর আত্মার মাগফিরাত কামনায় টানা ৭ দিনব্যাপী কুরআন খতম ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

এছাড়াও জেলা পর্যায়ের দলীয় কার্যালয়ে শোক বই খোলা থাকবে, যেখানে শহরের গণ্যমান্য ব্যক্তি ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা শোক প্রকাশ করে মন্তব্য ও স্বাক্ষর করবেন।

জেলা বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে, মরহুমা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জানাজা ও দাফন কার্যক্রমের সময়সূচি পরবর্তী সময়ে জানানো হবে।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা