× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

অভিমানে গলা কেটে আত্মহত্যা

ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিবেদক

প্রকাশ : ২৯ ডিসেম্বর ২০২৫ ১৫:৪৫ পিএম

আপডেট : ২৯ ডিসেম্বর ২০২৫ ১৫:৫০ পিএম

অভিমানে গলা কেটে আত্মহত্যা

টাঙ্গাইলের ঘাটাইলে পারিবারিক কলহের জেরে অভিমান এবং নিঃসঙ্গতার কারণে তিনি আত্মহত্যার পথ বেছে নিয়েছেন বলে পরিবারের ধারণা। নূরুল ইসলাম (৫২) নামে এক ব্যক্তি নিজের গলায় ছুরিকাঘাত করে আত্মহত্যা করেছেন বলে খবর পাওয়া গেছে। 

রবিবার (২৮ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার লক্ষিন্দর ইউনিয়নের আবেদ আলী মার্কেটের পাশের জঙ্গলে গলাকাটা অর্ধমৃত অবস্থায় তাকে উদ্ধার করেন স্থানীয়রা। 

নিহত নুরুল ইসলাম ময়মনসিংহ মুক্তাগাছা থানার ডাউগাঁও ইউনিয়নের কোকাডাঙা গ্রামের মরহুম আব্দুর রহমানের ছেলে বলে জানা যায়।

এলাকাবাসী জানান, বিষয়টি জানার পরে দ্রুত ঘটনাস্থলে গিয়ে নিহত ব্যক্তিকে গলাকাটা অর্ধমৃত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠাই। প্রথমে সাগরদীঘি ট্রমা হাসপাতাল এবং পরে আশঙ্কাজনক অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

নিহতের ছেলে গোলাপ হোসেন জানান, আমার বাবা একজন দিনমজুর। তিনি দুই বিয়ে করেন। আমার প্রথম মা মারা যাওয়ার পর দ্বিতীয় বিয়ে করেন। পরের স্ত্রীও ডিভোর্স দেন বাবাকে। এসব নিয়ে বাবা সব সময় ডিপ্রেশনে সময় কাটাতেন। গত কয়েক দিন আগে পরিবারের সঙ্গে রাগ করে বাড়ি থেকে চলে যান। পরে ফেসবুকের মাধ্যমে বাবার দুর্ঘটনার বিষয়টি জানতে পারি। অভিমান করে আত্মহত্যা করেছেন বলে গোলাপ হোসেন জানান।

মুক্তাগাছা থানার কোকাডাঙা গ্রামের ইউপি সদস্য নাসির উদ্দিন জানান, নুরুল ইসলাম আমার এলাকার একজন দরিদ্র কৃষক। পরিবারের সঙ্গে অভিমান করে মোবাইল ফোন বাড়িতে রেখে চলে যান। তিনি নিঃসঙ্গ জীবনযাপন করতেন। অভিমান করে হয়তো আত্মহত্যা করেছেন। 

ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোখছেদুর রহমান বলেন, ‘অর্ধেক গলাকাটা অবস্থায় এক ব্যক্তিকে জীবিত উদ্ধার করা হয়। পরে আশঙ্কাজনক অবস্থায় তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠালে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ধারণা করা হচ্ছে এটি একটি আত্মহত্যা।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা